বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ অর্থের প্রয়োজন হলে বিভিন্ন ব্যাঙ্ক (Bank) অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে পার্সোনাল লোন (Personal Loan Interest Rate) নিয়ে থাকেন সাধারণ মানুষ। তবে বর্তমান সময় দাঁড়িয়ে ব্যক্তিগত ঋণের উপর বিপুল পরিমাণ সুদ চাপায় ব্যাঙ্কগুলি। যার কোপে পড়ে কার্যত পকেট খালি হয় গ্রাহকদের। অনেক সময় এমারজেন্সি থাকায় কোন ব্যাঙ্ক পার্সোনাল লোনে কম সুদ নেয় তা দেখার সময় থাকে না। তাই আজকের প্রতিবেদনে রইল দেশের কিছু শীর্ষস্থানীয় ব্যাঙ্কের পার্সোনাল লোনের সুদ এবং প্রসেসিং ফি সম্পর্কিত তথ্য। যা দেখে লোন নেওয়ার কথা বিবেচনা করতে পারবেন আপনি।
দেশের বড় ব্যাঙ্কগুলির পার্সোনাল লোনের সুদের হার ও প্রোসেসিং ফি
এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC। এই ব্যাঙ্কটি বর্তমানে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে সর্বনিম্ন 9.99 শতাংশ সুদ নিচ্ছে। এছাড়াও পার্সোনাল লোনের প্রসেসিং ফি বা প্রক্রিয়াকরণ চার্জ সর্বোচ্চ সাড়ে 6000 টাকা। এরপরই তালিকায় আসে আরেক বেসরকারি ব্যাঙ্ক ICICI এর নাম। এই ব্যাঙ্কটিতে পার্সোনাল লোনের সুদের হার শুরু হচ্ছে 9.99 শতাংশ থেকে। এ ছাড়াও মোট ঋণের 2 শতাংশ প্রসেসিং ফি।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI তে পার্সোনাল লোন এর সুদের হার 10 শতাংশ থেকে 15 শতাংশ পর্যন্ত। এছাড়াও এই ব্যাঙ্কের প্রসেসিং ফি মোট ঋনের 1.5 শতাংশ। এরপরই তালিকায় রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠানটিতে পার্সোনাল লোনের সুদ শুরু হচ্ছে 10.99 শতাংশ থেকে। এছাড়াও এখানে প্রসেসিং ফি মোট ঋনের 5 শতাংশ। তালিকায় রয়েছে ফেডারেল ব্যাঙ্কও। এই আর্থিক প্রতিষ্ঠানটির পার্সোনাল লোনের সুদ 11.75 শতাংশ থেকে 18.99 শতাংশ পর্যন্ত। প্রসেসিং ফি মাত্র 3 শতাংশ।
অবশ্যই পড়ুন: ফুঁসছে বঙ্গোপসাগর, মঙ্গলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া
এছাড়াও কানাড়া ব্যাঙ্কের পার্সোনাল লোনের সুদ শুরু হচ্ছে 9.70 শতাংশ থেকে। এখানে প্রসেসিং ফি মাত্র 0.5 শতাংশ বা 1000 টাকা। উপরিউক্ত ব্যাঙ্কগুলি ছাড়াও জনপ্রিয় ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদাতে পার্সোনাল লোনে সুদ শুরু হচ্ছে 10.15 শতাংশ থেকে। এছাড়াও এর প্রসেসিং ফি সর্বোচ্চ 10 হাজার টাকা পর্যন্ত। যদি কেউ ইউনিয়ন ব্যাঙ্ক থেকে লোন নিতে চান সেক্ষেত্রে সুদ হিসেবে গুনতে হবে 8.75 শতাংশ থেকে 12.55 শতাংশ পর্যন্ত অর্থ। একই সাথে প্রসেসিং ফি লাগবে মোট ঋনের 1 শতাংশ।












