জার্সির রঙ লেগে সাদা বল হল গোলাপি, PSL শুরু হতে না হতেই বিতর্কে পাকিস্তান!

Published:

Pakistan Super League Pink Ball controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সুপার লিগ শুরু হতে না হতেই তৈরি হল বিতর্ক (Pakistan Super League)। বৃহস্পতিবার ম্যাচ শুরুর পরই হঠাৎ বদলে গেল বলের রং। সাদা রঙের বল হয়ে গেল গোলাপি! লাহোর কালান্দারস বনাম হায়দরাবাদ কিংসমেনের ম্যাচে এমন ঘটনায় একেবারে হাসির খোরাক হয়েছে পাকিস্তানের এই টি-টোয়েন্টি লিগ। বিদ্রুপের শিকার হতে হচ্ছে কিংসমেনকে। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? কীভাবেই বা বদলে গেল বলের রঙ?

কীভাবে বদলে গেল বলের রঙ?

গতকাল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ম্যাচের শুরুটা সাদা বল দিয়ে হয়েছিল ঠিকই তবে ম্যাচ গড়ানোর কিছুক্ষণের মধ্যেই সাদা বলের রঙ বদলে গিয়ে হয়ে যায় গোলাপি। জানা গিয়েছে, ম্যাচের প্রথম দিক থেকেই বলের সাদা রঙের উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে। শেষ পর্যন্ত বলটি পুরোপুরি গোলাপি রঙে পরিণত হয়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই বলের ছবি এবং ভিডিও।

প্রশ্ন উঠছে হঠাৎ কীভাবে বদলে গেল বলের রঙ? জানা যাচ্ছে, হায়দরাবাদের জার্সির রঙ উঠে গিয়েই লেগে যায় বলে। আর তাতেই বলের রঙ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সাধারণত, বল চকচকে রাখার জন্য ক্রিকেটাররা জার্সি নিচের অংশে ঘষে থাকেন। গতকালও সেটাই হয়েছিল। বৃহস্পতিবার লাবুশেনের ক্রিকেটাররা বলের পালিশ ঠিক রাখার জন্য নিজেদের জার্সিতে ঘষছিলেন বারবার। এদিকে ঘামে ভেজা জার্সির রঙ উঠে বলে লেগে যাচ্ছিল। এর ফলে সাদা বল পরিণত হয় গোলাপিতে।

অবশ্যই পড়ুন: ভোট ট্রেনিংয়ে মমতার ছবি দেখানোয় আপত্তি, রাণাঘাটে ভোটকর্মী শিক্ষককে মারধর

গতকাল ম্যাচে শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করতে গিয়ে যথেষ্ট লজ্জায় পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। এদিন নিজের মুখেই লাবুশেন বলেছিলেন, “ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই বলের রঙ উঠতে শুরু করে। তখনই আম্পায়ারদের জানিয়েছিলাম। বল লাল হয়ে যাচ্ছে কেন জানতে চেয়েছিলাম। আমার মনে হয় জার্সির রঙ লেগেই এমনটা হয়েছে। আমি আগে এমন দেখিনি।” এদিন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেন, “প্যাডে লেগে কিংবা ব্যাটে লেগে বলের রঙ কিছুটা বদলে যায় এমনটা দেখেছি। তবে জার্সির রঙ উঠে বলে লেগে যাচ্ছে এমনটা জীবনে দেখিনি। আশা করছি পরের ম্যাচগুলোতে এই সমস্যার সমাধান হবে।” এদিকে গোটা ঘটনায় বেজায় লজ্জিত পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে PSL কর্তৃপক্ষ।

google button