সরকারের রাস্তায় নামাজ না পড়ার নির্দেশিকার জের, কলকাতায় বিক্ষোভ মুসলিমদের

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসতেই একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমজনতার উপর। বাংলা এর আগে এত কঠোর মুখ্যমন্ত্রী দেখেছিল কিনা তা কারও জানা নেই। ক্ষমতায় বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাস্তার উপর কোনও ভাবে নামাজ পড়া বরদাস্ত করা হবে না। এমনকি কোনও ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকারের আওয়াজ যেন বাইরে না যায়। তবে সরকারের কথা অমান্য করেই রাস্তায় নামাজ পড়া নিয়ে সংখ্যালঘুদের বিক্ষোভ শুরু হল রাজাবাজারে (Rajabazar)।

রাজাবাজারে সংখ্যালঘুদের বিক্ষোভ

প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছে রাজ্য সরকার। তা নিয়ে হলুস্থুল কান্ড কলকাতার রাজাবাজারে। রীতিমতো পুলিশের সঙ্গে মুসলিম সংখ্যালঘুদের ধস্তাধস্তি হয় এ দিন। রাজাবাজার এলাকায় আজ সকালে রাস্তা আটকে নামাজ পাঠ করতে যাচ্ছিল একদল স্থানীয় যুবক। কারণ, আজ শুক্রবার বা জুম্মাবার। তবে সেই সময় তাদেরকে বাধা দেয় পুলিশ কর্মীরা। এমতাবস্থায় তাদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এমনকি মুহূর্তের মধ্যে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। যুবকদের দাবী, রাস্তাতেই তারা নামাজ পাঠ করবেন। আর পুলিশের বাধা মানবেন না।

তাদের আরও সংযোজন, “আমরা কিছুই জানিনা। রাস্তার উপরেই নামাজ পড়ব।” আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার এলাকায় মুসলিম সংখ্যালঘুদের সাথে সংঘর্ষ চরমে রূপ নেয়। বলাবাহুল্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর আজ অর্থাৎ শুক্রবার প্রথম জুম্মাবার ছিল। আর সেদিনই রাজাবাজারে এই ঘটনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিআরপিএফ মোতায়েন করে তারা। এমনকি তার মধ্যেই ‘আল্লাহু আকবর’ বলতে শুরু করেন ওই বিক্ষোভকারী যুবকরা। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, আইন কোনও ভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

আরও পড়ুন: ট্রাম্প-জিনপিংয়ের বৈঠকের মধ্যেই মোদী ও রাশিয়ার বিদেশমন্ত্রীর সাক্ষাৎ! বড় কিছু হচ্ছে?

না বললেই নয়, রাজাবাজার এমনিতে মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে সংখ্যালঘুদের দাপট এমনিতেই বেশি। তবে রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রকাশ্য রাস্তায় কোনও ভাবেই নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেছিলেন যে, রাস্তায় আর নামাজ পড়া হবে না। মসজিদ প্রার্থনা করার জন্য। যা করতে হবে মসজিদের মধ্যেই। তবে সেই কথা তোয়াক্কা করেই আজ রাস্তায় নামাজ পড়তে নামেন ওই যুবকের দল। যা রীতিমতো সংঘর্ষে রূপ নেয়।