সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার। মালদহে হিংসা, মুরগি বিক্রি বন্ধ, রাঘব চাড্ডাকে বহিস্কার, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মালদহে পুলিশের উপর হামলা, উদ্ধার ৭ বিচারক
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মালদহের কালিয়াচকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে এবার তাণ্ডব চালিয়েছে উত্তেজিত জনতা। হ্যাঁ, বুধবার সকাল থেকে তিনজন মহিলা সহ সাতজন আধিকারিকের প্রায় ৮ ঘণ্টা বিডিও অফিসে আটকে রাখা হয়েছে। আর ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গভীর রাতে পুলিশ লাঠিচার্জ করেছে এবং বিচারকদের উদ্ধার করা হলেও বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার উত্তর মোলুকা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কম্পনের ফলে উত্তর সুলাওয়েসির মানাদো এলাকায় একটি ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আর বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ০.৫ থেকে ৩ মিটার উচ্চতায় সুনামি সতর্কতা জারি করেছে। আর পাঁচটি স্থানে ছোট আকারে জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে বলে খবর। অন্তত ১১টি আফটার শখ অনুভূত হওয়ার কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) জলপাইগুড়িতে ট্রেন থেকে ১৪ বাংলাদেশি গ্রেফতার
২০২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে জলপাইগুড়ি রোড স্টেশনে নর্থইস্ট এক্সপ্রেস থেকে ১৪ জন বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করেছে আরপিএফ। তাঁদের থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড এবং মালয়েশিয়ার মুদ্রার উদ্ধার করা হয়েছে। যা দিয়ে তাঁরা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিলেন বলেই খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে আবার নতুন করে দ্বন্দ্ব লেগেছে। সীমান্ত সুরক্ষা আর জাল নথিচক্রের সক্রিয়তা নিয়ে বিএসএফ ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কাল থেকে বদলে গেল রেলের টিকিট কাটার নিয়ম
নতুন অর্থবর্ষের শুরুতে ভারতীয় রেল টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন আনল। ১ এপ্রিল থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে আর কোনও রকম টাকা ফেরত পাওয়া যাবে না, যা আগে ছিল ২৪ ঘন্টা। দালাল চক্র রুখার জন্য এই কঠোর পদক্ষেপ নিচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে স্বস্তির খবর এই যে, এখন থেকে যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্তই বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুযোগ পাবে। আর এই নতুন নিয়মগুলি ১৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে প্রয়োগ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ৪০টি পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে রাসায়নিক এবং প্লাস্টিকজাত পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ আনার জন্য বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ২ এপ্রিল থেকে মিথানল, অ্যাসিটিক অ্যাসিড, পিভিসি সহ মোট ৪০টির বেশি প্রয়োজনীয় কাঁচামালের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে ওষুধ, বস্ত্র, অটোমোবাইল এবং প্যাকেজিং শিল্পের উৎপাদন খরচ অনেকটাই কমবে যা সরাসরি সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে জিনিসপত্রের দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) একধাক্কায় ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা
বিশ্বাসীরে যুদ্ধ এবং মুদ্রাস্ফীতির আবহে রেকর্ড গড়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। ২ এপ্রিল মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ১.৮% বৃদ্ধি পেয়ে আবার ৯৩.১৭ টাকার স্তরে পৌঁছে গিয়েছে, যা ২০১৩ সালের পর সবথেকে বড় উত্থান। ফাটকা লেনদেন রুখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের নন ডেলিভারি ফরওয়ার্ডস সংক্রান্ত কড়া পদক্ষেপই মূলত এই সাফল্যের মূল কারণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও শক্তিশালী টাকার আমদানির খরচ নিয়ন্ত্রণ থাকবে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) মালদহ ঘটনায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মালদহের কালিয়াচকের এসআইআর তালিকা নিয়ে বিক্ষোভ এবং বিচারকদের ঘেরোয়ার ঘটনায় রাজ্য প্রশাসনকে এবার আক্রমণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এই ঘটনাকে পরিকল্পিত বলেই আখ্যা দিয়েছে এবং রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, মালদা জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ নোটিশ পাঠিয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, বিচারকদের উপর এরকম আক্রমণ বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার শামিল। যার তদন্তের প্রয়োজনে সিবিআইকে দেওয়া দরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ৫৩ বছর পর চন্দ্রাভিযানে মানুষ পাঠাল নাসা
৫৩ বছর পর নাসা শক্তিশালী এসএলএস রকেটে চারজন মহাকাশচারীকে নিয়ে কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের অভিমুখে সফল যাত্রা শুরু করেছে। ১৯৭২ সালের পর এই প্রথম আর্টেমিস ২ মিশনের মাধ্যমে মানুষ চাঁদের কক্ষপথে যাচ্ছে বলে খবর। যার মূল লক্ষ্য হবে ভবিষ্যতে স্থায়ী বসতি স্থাপন করা। আর এই ১০ দিনের পরীক্ষামূলক সফরে ক্রিস্টিনা কোচ প্রথম মহিলা হিসেবে ইতিহাস গড়বেন। এমনকি অরিয়ান ক্যাপসুলে থাকা অভিযাত্রীরা চাঁদ প্রদক্ষিণ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) রাজ্যজুড়ে বন্ধ হয়ে গেল মুরগির মাংসের দোকান
তেলেঙ্গানায় পোল্ট্রি কোম্পানিগুলির মুনাফা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে ১ এপ্রিল থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগির দোকান বন্ধ হয়ে গিয়েছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ যে, গত দুই দশক ধরে প্রতি কেজিতে ২৬ টাকা লাভ থাকলেও বর্তমানে তা কমিয়ে মাত্র ১৬ টাকা করে দেওয়া হয়েছে। যার ফলে ব্যবসা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এদিকে যাতায়াত খরচ এবং শ্রমিকদের বেতন মিটিয়ে লোকসানের মুখে পড়ার কারণে এই ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। তেলেঙ্গানার এই সংকট আমিষ প্রিয় সাধারণ মানুষের কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে সরিয়ে দিল আম আদমি পার্টি
আম আদমি পার্টির রাজ্যসভার উপনেতার পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। যার স্থলাভিষিক্ত করছেন অশোক মিত্তাল। বিশেষ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি অনুসরণে ব্যর্থতার অভিযোগ এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার খালাস পাওয়া নিয়ে রাঘবের নীরবতা আর দলের সঙ্গে আলোচনা না করে সংসদে বক্তব্য রাখা নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এই পদত্যাগের পরেই রাজনৈতিক মহলে বিভিন্ন রকম জল্পনা শুরু হয়েছে যে, তিনি নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












