‘মালদার অশান্তি তৃণমূলের মহাজঙ্গলরাজের উদাহরণ’, কোচবিহারে সুর চড়ালেন মোদী

Published:

Narendra Modi on Malda Incident

সৌভিক মুখার্জী, কলকাতা: কোচবিহারে সভা করতে এসে মালদা কাণ্ডে এবার তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Malda Incident)। সম্প্রতি মালদয়ার কালিয়াচকে বিচারকদের আটকে রাখা নিয়ে যে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিয়ে উত্তপ্ত গোটা রাজ্যের রাজনীতি। আর এবার তা নিয়ে সুর চড়ালেন মোদী। তিনি বলেন, গোটা দেশ দেখছে যে বিচারকদের কীভাবে আটকে রাখা হয়েছিল। তৃণমূলের শাসনে বিচারকরা পর্যন্ত রেহাই পাচ্ছ না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে?

মোদী এদিন স্পষ্ট বলেন, কালিয়াচকের ঘটনা তৃণমূলের নির্মম সরকারের মহাজঙ্গলরাজের উদাহরণ। বিচার বিভাগীয় আধিকারিকদের এভাবে নিশানা করা হচ্ছে। তৃণমূলের পাপের ঘড়া সম্পন্ন হয়ে গিয়েছে। এবার তাদের দিন শেষ। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার শবযাত্রা বের করে ফেলেছে তৃণমূল। মোদীর সংযোজন, যে রাজ্যে বিচারকরাই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? গোটা দেশ দেখেছে, কীভাবে বিচারপতিদের উপরে হামলা করা হয়েছে।

মোদীর মুখে আলু চাষীদের কথা

এদিন মোদী আরও যুক্ত করেন, ২০২১ সালে মেখলিগঞ্জে ৩০০ একর জমিতে শিল্পের ঘোষণা হয়েছিল। পাঁচ বছর পেরিয়ে গেলেও একটা ফ্যাক্টরিও এখনও পর্যন্ত এখানে তৈরি হয়নি। বাংলার মানুষ তৃণমূলের সিন্ডিকেটে সম্পূর্ণ অতিষ্ট। আর সহ্য করতে পারছে না। কৃষকরা তো ফসলের সঠিক দাম পায় না, উল্টে তাদের ক্ষতি হয়। আলু চাষিদের কষ্ট আমি বুঝতে পারি। ফসল বেঁচে লাভের লাভ হয় না, আরও উল্টা লস হয়। তৃণমূল সরকার আলু চাষিদের কথা কোনও দিনই ভাবেনি। আলু কেনার মতো উদ্যোগে নেই। আর চিপস তৈরি কারখানা নেই বললেই চলে।

আরও পড়ুন: উত্তর সিকিমে ভয়াবহ ধসে ভেঙে পড়ল নবনির্মিত সেতুর একাংশ, আটকে বহু পর্যটক

মোদীর সংযোজন, অনুপ্রবেশকারীদের তৃণমূল সরকার ঠাই দিয়েছে বাংলায়। কিন্তু বিজেপি এই অনুপ্রবেশকারীদের আটকাবে বলেই জানিয়েছে। তৃণমূলের পাপের ঘড়া এমনি পূর্ণ হয়ে গেছে। বাংলায় এখন একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এদিন মোদী আরও বলেন, ব্রিগেডে বিজেপির সভার পর তৃণমূল সম্পূর্ণ ঘাবড়ে গিয়েছে। এবার সময় এসেছে। বাংলা থেকে ভয়ে পালাবে তৃণমূল।

google button