সস্তায় ঘুরুন সিকিম! বাসে করে মাত্র ২৪০ টাকায় গ্যাংটক, জানুন ভাড়া ও সময়সূচি

Published:

Siliguri-Gangtok Bus

সহেলি মিত্র, কলকাতাঃ গরমকালে পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সমতলে যখন প্যাচপ্যাচে গরম থাকে তখন পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা ও মনোরম আবহাওয়া প্রাণ যেন জুড়িয়ে দেয়। আপনিও কি এই গরমে দার্জিলিং না গিয়ে সিকিম (Sikkim) যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু বাজেট নেই? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ এবার আপনি খুবই সহজে, সর্বোপরি আরামে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে যেতে সক্ষম হবেন। সেইসঙ্গে শীতল ও মনোরম আবহাওয়ার আমেজ নিতে পারবেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

এবার বাসে করে যান গ্যাংটক

আর চার চাকায় হাজার হাজার টাকা খরচ করে নয়, বরং মাত্র ২৪০ টাকা খরচ করে শিলিগুড়ি থেকে গ্যাংটকে অনায়াসেই বাসে করে (Siliguri-Gangtok Bus) পৌঁছে যেতে পারবেন। তাও কিনা সরকারি বাসে। না সরকারি বাস বলে নাক শিটকোবেন না, কারণ সিকিমে সরকারের তরফে যে বাসগুলি চালানো হয় তা দেখলে আপনি জাস্ট ছিটকে ভাববেন। কী এসি, কী নন এসি, সিকিম সরকারের তরফে পরিচালিত বাস আপনার মন ভালো করে দেবে।

কীভাবে টিকিট কাটবেন?

আপনিও যদি শিলিগুড়ি থেকে গ্যাংটকে বাসে যেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এর জন্য আপনাকে শিলিগুড়িতে অবস্থিত SNT বাসস্ট্যান্ডে পৌঁছাতে হবে। আপনি অনলাইন এবং অফ লাইন দুইভাবেই টিকিট কাটতে পারবেন। বর্তমানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ১২ থেকে ১৪ টি সরকারি বাস আর ৯ টি বাসের টিকিট অনলাইনে কাটতে পারবেন। অনলাইন টিকিটের জন্য আপনি RedBus দেখতে পারেন।

বাসের সময়সূচী, ভাড়া কত?

এবার আসা যাক এসি, নন এসি বাসের সময়সূচী সম্পর্কে। প্রথম বাস ছাড়ে সকাল ৬টা নাগাদ এবং শেষ বাস ছাড়ে দুপুর ৩টের সময়। প্রতি ৩০ মিনিট অন্তর আপনি এসি, নন এসি বাস পেয়ে যাবেন গ্যাংটকের জন্য। গ্যাংটক ছাড়াও আপনি পেলিং, জোরথাং, মানগন যাওয়ার বাস পেয়ে যাবেন কাউন্টার থেকে।

আরও পড়ুনঃ ঘুম ভাঙাবে নদীর কোলাহল, কাঞ্চনজঙ্ঘা! রইল উত্তরবঙ্গের সেরা তিন অফবিট স্থানের ঠিকানা

AC বাসের সময়সূচী

প্রথম বাস – সকাল ৮ টায়।
দ্বিতীয় বাস – সকাল ১০ টা ৩০ মিনিটে।
তৃতীয় বাস – দুপুর ১ টা ৩০ মিনিটে।

অনলাইনে টিকিট কাটতে পারেন –
প্রথম – সকাল ৬ টা
দ্বিতীয় – সকাল – ৮ টা
তৃতীয় – সকাল – ৯ টা
চতুর্থ – সকাল – ১০ টা ৩০ মিনিটে
পঞ্চম – সকাল – ১১ টা
ষষ্ঠ – দুপুর – ১২ টা ৩০ মিনিটে
সপ্তম – দুপুর – ১ টা ৩০ মিনিটে
অষ্টম – দুপুর – ২ টা ৩০ মিনিটে

এবার আসা যাক ভাড়া সম্পর্কে। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে নন এসি বাসের ভাড়া পড়বে ২৪০ টাকা মতো। এছাড়া নন এসি বাসের ভাড়া পড়বে জন প্রতি ৫০০ টাকা মতো।

google button