BLO ভোটার স্লিপ দেয়নি? বার করুন এক SMS-এ, রইল উপায়

Published:

Voter Slip,

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে (West Bengal Election 2026)। আর আজকের দিনটি গড়ালেই দ্বিতীয় দফার নির্বাচন। তবে কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এবার ভোটার স্লিপ (Voter Slip) দেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। কিন্তু আপনি যদি কোনও কারণে ভোটার স্লিপ না পান বা বিএলও যদি আপনার বাড়িতে এই স্লিপ না দিয়ে যায়, তাহলে কি ভোট দিতে পারবেন না? বিকল্প উপায় কী রয়েছে? সেটাই জানাবো এই প্রতিবেদনে।

ভোটার স্লিপ ছাড়া মিলবে না ভোটাধিকার

প্রথমেই বলে রাখি, ভোটার স্লিপ ছাড়া কোনও ভাবেই ভোট দিতে পারবেন না। এটা কমিশনের অফিসিয়াল নিয়ম। কারণ, সেখানে ভোটারের নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের অবস্থান, তারিখ, বুথ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সবকিছুই থাকে। দ্রুত তথ্য যাচাই করার জন্য তাতে একটি কিউআর কোডও দেওয়া থাকে, যাতে ভোট কেন্দ্রের অফিসাররা ভোটারদের তথ্য খুব তাড়াতাড়ি যাচাই করতে পারে। তবে হ্যাঁ, এটি কোনও পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয় না। আর ভোটার স্লিপের সাথে অবশ্যই ভোটার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। নাহলে কমিশনের নির্ধারিত ১২টি পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে রাখতে হবে।

বিএলও ভোটার স্লিপ না দিলে কী করবেন?

যদি কোনও কারণে বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে ভোটার স্লিপ না দিয়ে যায় তাহলে চিন্তার কোনও কারণ নেই। বাড়িতে বসে ফোন থেকেই এই স্লিপ পেতে পারেন আপনি। এর জন্য আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে। প্রথমে আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে ECI (আপনার ভোটার আইডি নম্বর) করুন। উদাহরণস্বরূপ ধরুন, আপনার ভোটার কার্ড নম্বর XYZ1234567। সেক্ষেত্রে আপনি প্রথমে ECI লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে XYZ1234567 লিখতে হবে (ECI XYZ1234567)। এরপর আপনাকে সেই মেসেজটি মোবাইল থেকে ১৯৫০ নম্বরের পাঠিয়ে দিতে হবে।

এটুকু করলে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই আপনার বুথ সংক্রান্ত ডিটেলস আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে চলে আসবে। সেখানে আপনার নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের নাম, বিধানসভার নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, সবকিছুই থাকবে। তারপর সেগুলি কাগজে নোট করে প্রিন্ট আউট করে ভোট দিতে যেতে পারবেন। কারণ ভোটকেন্দ্রে মোবাইল গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: রোজভ্যালিতে বিনিয়োগ করে প্রতারিত? টাকা ফেরাচ্ছে ED

অনলাইনেও বের করা যাবে ভোটার স্লিপ

উল্লেখ্য, যারা অনলাইন থেকে ডিরেক্ট ভোটার স্লিপ বের করতে চান তাদের জন্য রয়েছে উপায়। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর হোমপেজে Electors অপশনটিতে ক্লিক করতে হবে।
  • সেখানে Find your name in Electoral Roll অপশন দেখাবে। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর Search Your Name in Electoral Roll অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ভোটার কার্ডের নম্বর, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড সঠিকভাবে বসাতে হবে।
  • তারপত সার্চ অপশনে ক্লিক করলেই আপনি আপনার ভোটার স্লিপ পেয়ে যাবেন। সেখানে সমস্ত তথ্য থাকবে। যেটি প্রিন্ট আউট করে ভোট দিতে যেতে পারবেন।