সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে নেতা–মন্ত্রী সহ বড় বড় মাথাগুলি একের পর এক গ্রেফতার হচ্ছে। এবার ক্যানিং (Canning) পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Paresh Ram Das) দাদা উত্তম রায়কে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি কর্মীকে গুলি করা হয়েছিল, এবং তাঁর সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত। আজ রাতেই পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে বলে খবর।
গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে তাঁকে গ্রেফতার করতে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। এমনকি তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, মহিলাদের নাকি মারধর করা হয়েছে। পুলিশ সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দেয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র-আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত নিজে তাঁর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, “উত্তম দাস সম্পর্কে আমার দাদা হয়। তিনি ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।”
VIDEO | South 24 Parganas, West Bengal: Police arrested Uttam Das, president of Trinamool Congress Panchayat Samiti of Canning Block 1, late on Friday in connection with incident of firing during BJP’s victory procession on May 4.
#WestBengalNews #BJP #TMC(Full video… pic.twitter.com/RlQiruQNBa
— Press Trust of India (@PTI_News) May 16, 2026
তাঁর আরও সংযোজন, “গতকাল গভীর রাতে ক্যানিং থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উত্তম দাসের বাড়িতে পৌঁছয়, এবং বাড়ির মহিলাদেরকে মারধর করা হয়। এরপর উত্তম দাসকে থানায় নিয়ে যাওয়া হয়। রাতে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সরাসরি থানায় ডাকতে পারত। এভাবে গ্রেফতার এবং মহিলাদের উপর অত্যাচার সম্পূর্ণ গণতন্ত্রের পরিপন্থী।”
আরও পড়ুন: সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২,০০০ টাকা! পোয়াবারো বাংলার সরকারি কর্মীদের
আসলে গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর সন্ধ্যাবেলা ক্যানিংয়ে গুলি চলে বলে অভিযোগ। আর সেই গুলিতে এক বিজেপি কর্মী আহত হন। সেই কাণ্ডে জড়িত ছিলেন উত্তম দাস, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। এলাকায় হুমকি থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও রয়েছে। সেই কারণে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা চলছে। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে, এবং তারপর আলিপুর আদালতে পেশ করা হবে বলে খবর। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ উপেক্ষা উত্তমের।










