সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রের ধাঁচে এবার পশ্চিমবঙ্গে (West Bengal) চালু হতে চলেছে একটি নতুন ব্যবস্থা। এবার প্রতিটি সরকারি কর্মী (Employee) কিভাবে কাজ করছে সেটা একদম সরেজমিনে খতিয়ে দেখবে নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের (Government of West Bengal) প্রতিটি দফতর এবং বিভাগের ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রতিটি কর্মীর কাজের তদারকি করেন। যাতে সব ব্যবস্থা একদম সুষ্ঠভাবে পরিচালিত হয় সেজন্য বিশেষ ব্যবস্থা করা নির্দেশ দেওয়া হয়েছে দফতরগুলিকে। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে বিশদে জেনে নেবেন সবটা।
রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর
মনে করা হচ্ছে আগামী দিনের সরকারি কর্মীদের ওপর কাজের চাপ আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ কাজে এবার থেকে চলবে না কোনওরকম গড়িমসি, কাজের ক্ষেত্রে মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ। এমনিতেই বাংলায় ক্ষমতার আসার পর থেকে নতুন সরকার নানারকম পরিবর্তনের ঘোষণা করছে। বিশেষ করে প্রশাসনিক কাজেই বহু নতুন নিয়ম আনা হচ্ছে সরকারের তরফে। এবারও তাই যার ব্যতিক্রম ঘটল না। প্রশাসনিক কাজ যাতে একদম সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য একের পর এক কঠোর নির্দেশিকা জারি করছে পশ্চিমবঙ্গ সরকার।
কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?
এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে সরকারের এই নতুন সিস্টেম কিভাবে কাজ করবে? পারফরম্যান্স প্রথম রিপোর্ট বা পারফরম্যান্স অডিট ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে চালু রয়েছে। যেহেতু এবার বাংলাতেও বিজেপি সরকার ক্ষমতায় এসেছে সেজন্য এখানেও নতুন এই ব্যবস্থাটি চালু হতে চলেছে বলে খবর। বিভিন্ন সূত্রে খবর, কে কোন দফতরে কী কাজ করছেন এবং একটি দায়িত্ব কত সময় ধরে পালন করছেন, সেটাও দেখা হবে।
আরও পড়ুনঃ কপাল খুলবে বাংলার যুবদের, বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের
প্রাক্তন সরকারের আমলেও কোন দপ্তরে কীভাবে কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে কর্মীবর্গ দপ্তরের কাছে। কোন দপ্তরে কতজন কর্মী কাজ করছেন এছাড়া কোন কোন দফতরে অতিরিক্ত কর্মী কাজ করছেন সেই রিপোর্টও নেওয়া হবে বিভিন্ন দফতরের কাছ থেকে। ‘অফিসে এলাম নমো নমো করে কাজ করলাম মাসের শেষে মাইনে নিয়ে চলে গেলাম,’ অনেকের এই মনোভাব এবার পাল্টানোর জন্যই সরকার নতুন ব্যবস্থা লাগু করবে বলে মত বিশিষ্ট মহলের। ইতিমধ্যে নাকি হাই কমান্ড অর্থাৎ কেন্দ্রের তরফে সরকারকে বেশ কিছু গাইডলাইন জারি করা হয়েছে, এবার সরকার সেই অনুযায়ী কাজ করবে বলে খবর।










