নয়নার পর এবার কুণাল ঘোষের বাড়িতে হানা দিল CID, কী করেছেন তৃণমূল বিধায়ক?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে কুপোকাত হয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ফলে নতুন করে গড়ে উঠেছে বিধানসভা। রাজ্যের সিংহাসনে এখন ভারতীয় জনতা পার্টি সরকার। এদিকে, নতুন বিধানসভায় শপথ নিয়ে চৌরঙ্গীর বিধায়িকা হিসেবে নিজের মেয়াদ শুরু করতে না করতেই ইদের দিন অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়িতে হানা দেন CID আধিকারিকরা। এবার একই সই কাণ্ডে তদন্তকারী সংস্থার জালে জড়ালেন তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষের বাড়িতে হানা দিল CID

নির্বাচনের পর বিধানসভার প্রথম দিন প্রোটেম স্পিকারের কাছে শপথ নিয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ বাক্য পাঠ করার পাশাপাশি খাতায় সই করেছিলেন চৌরঙ্গীর বিধায়িকা। তবে অভিযোগ ওঠে, নয়না সেদিন খাতায় যে সই করেছিলেন তার সাথে আগের সইয়ের কোনও মিল পাওয়া যায়নি। এই ঘটনায়, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। একই অভিযোগ রয়েছে বিধায়ক কুণাল ঘোষের ক্ষেত্রেও।

এমন ঘটনার ভিত্তিতে রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির গুরুতর অভিযোগে মামলার রুজু করে তদন্তে নামে CID। সেই মতোই, সকালে বিধায়িকার বাড়িতে হানা দেওয়ার পর এবার কুণাল ঘোষের বাড়িতে হাজির হলেন CID অফিসাররা। যদিও সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা যখন তৃণমূল নেতার বাড়িতে গেছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। তবে পরবর্তীতে ফোনে কথা হয়েছে তাঁদের।

অবশ্যই পড়ুন: বর্ষায় বাড়িতে কেঁচোর উপদ্রব? তাড়াতে মেনে চলুন এই টোটকাগুলো

জানা যাচ্ছে, CID অফিসারদের সাথে ফোনালাপে কেন তিনি বাড়িতে থাকতে পারেননি সে কথা জানানোর পাশাপাশি আগামী দু থেকে তিন দিনের মধ্যেই CID আধিকারিকদের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূল বিধায়ক কুণাল। এক কথায় বলাই যায়, মানুষের রায়ে নিজের কেন্দ্র থেকে জেতার পরেও আইনি জটিলতায় জড়ালেন কুণালরা।