সৌভিক মুখার্জী, তারাপীঠ: ২০২৬ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে (Cancer Horoscope 2026)? কী বলছে কর্কট রাশির রাশিফল ২০২৬? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কর্কট রাশির জীবনের বিভিন্ন দিকের অবস্থা যেমন স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা ক্ষেত্রে কীরকম ফলাফল আসবে, নতুন বছরে কেরিয়ার বা ব্যবসায় কখন গতি আসবে, প্রেমের জীবন, বিবাহ বা আর্থিক বিষয়গুলি কীরকম যাবে, সমস্তটা আলোচনা করলাম। তাই আপনি যদি কর্কট রাশির জাতক বা কাতিকা হয়ে থাকেন, তাহলে পড়ুন কর্কট রাশির রাশিফল ২০২৬ (Karkat Rashifal 2026)।
স্বাস্থ্য
কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, বছরটি স্বাস্থ্যের দিক থেকে গড়পত্তায় ভালো যাবে এই রাশির জাতক জাতিকাদের। বছরের বেশিরভাগ সময় চন্দ্র রাশির উপর নেতিবাচক প্রভাব থাকবে না। ৫ ডিসেম্বরের পর রাহু এবং কেতুর প্রভাব শুরু হবে। সেক্ষেত্রে দ্বাদশ ঘরে বৃহস্পতির গোচরের কারণে স্বাস্থ্যগত কিছু জটিলতা সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে পেট বা পিঠের নিচে যাদের ব্যথা, তাদের কিছুটা সমস্যা হতে পারে। এদিকে ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবে, যা স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী।
মোদ্দা কথা বলতে গেলে, বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা উদ্বেগ দেখা দেবে। কিন্তু এর পরে পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নত হবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে। আর শনির গোচর খুব একটা অনুকূল নাও হতে পারে। সেক্ষেত্রে যেহেতু শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাই আপনার বিরুদ্ধে কাজ করবে না। কিন্তু নিয়মিত ব্যায়াম বা যোগব্যায়াম করলে স্বাস্থ্যের দিক থেকে উন্নতি পাবেন।
এদিকে কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, ৫ ডিসেম্বরের পর রাহু আর কেতুর প্রভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কারণ, কোনও ধরনের অবহেলা করলে সমস্যা হতে পারে। ২৩ জানুয়ারি থেকে ২ এপ্রিল আর ২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ দুর্বল থাকতে পারে। সেক্ষেত্রে সাবধানে গাড়ি চালাতে হবে। গ্রহের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল গড়ের দিক থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারে।
কেরিয়ার
২০২৬ সালের রাশিফল অনুযায়ী, চাকরি বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি গড়ের তুলনায় খুব ভালো ফলাফল দেবে। দশম ঘরের অধিপতি মঙ্গল এই বছর মিশ্র ফলাফল দিতে পারে, আর ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত দ্বাদশ ঘরে থাকবে। সেক্ষেত্রে যারা বাড়ি থেকে দূরে বা দূরবর্তী স্থানে কাজ করে, তাদের পক্ষে অনুকূল হবে। কিন্তু প্রচুর দৌড়দৌড়ি বা কঠোর পরিশ্রম করতে হতে পারে।
২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি বৃহস্পতি প্রথম ঘরে উচ্চ অবস্থানে থাকবে। সেক্ষেত্রে ভালো কাজে সাফল্য পেতে পারেন। সিনিয়ররা কর্ম ক্ষমতা দেখে খুশি হতে পারে। পদোন্নতির সুযোগ রয়েছে। সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে। কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী আরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ৩১ অক্টোবরের পর বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, যা আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
এদিকে রাহু এবং কেতুর গোচর সম্পূর্ণরূপে অনুকূল নাও হতে পারে। সেক্ষেত্রে কিছুটা সাবধানে থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন। সমালোচনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে আপনার খ্যাতি নষ্ট হতে পারে। তবে সর্বত্র ফলাফল অর্জনের জন্য শান্তভাবে নিজের কাজে মনোনিবেশ করতে হবে। সামগ্রিকভাবে বছরটি মোটামুটি ভালো যাবে।
আর্থিক অবস্থা
কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের আর্থিক জীবন সারা বছর মিশ্র ফলাফল দিতে পারে। বছরের শুরুতে বৃহস্পতি একাদশ ঘরে থাকবে। যেটিকে অনুকূল অবস্থা হিসেবেই মনে করা হচ্ছে। আবার ২ জুন পর্যন্ত বৃহস্পতি আপনার আর্থিক বিষয়গুলোকে সমর্থন করবে। কারণ, অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে থাকবে। আর ফলস্বরূপ অপ্রত্যাশিত অর্থ উপার্জন করতে পারবেন। এদিকে যদি কোথাও অর্থ আটকে থাকে বা বিলম্বিত হয়, সেগুলিকেও পুনরুদ্ধার করতে পারবেন।
অতীতে করা কঠোর পরিশ্রম ভালো ফলাফল দেবে। ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে গমন করবে। যাকে প্রতিকূল হিসেবেই মনে করা হচ্ছে। এদিকে ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান একটু অনুকূলে যাবে। আপনার জন্য স্থির ফলাফল আসতে পারে। লাভের ঘর আর সম্পদের ঘরের অধিপতি বুধ বছরটিতে সম্পূর্ণ চক্র সম্পন্ন করবে। আর বুধ ধনু রাশির মাধ্যমে বছরে শুরুতেই গোচর করবে। অর্থাৎ, সারা বছর আপনার সাহায্যের চেষ্টা করবে এই রাশি।
সামগ্রিকভাবে বলতে গেলে, ২০২৬ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের দিক থেকে বেশ অনুকূলেই থাকবে। কিন্তু অর্থ সঞ্চয় করা কিছুটা কঠিন হতে পারে। কারণ, বুধ গ্রহ কিছুটা সমস্যার সৃষ্টি করবে। শনির দিকে দ্বিতীয় ঘরে প্রভাব পড়বে। অতএব আয় সম্ভবত শক্তিশালী থাকবে। কিন্তু সঞ্চয় কিছুটা দুর্বল হতে পারে। তবে নিজের উপর চেষ্টা করতে হবে।
শিক্ষা ক্ষেত্র
কর্কট রাশির রাশিফল ২০২৬ অনুযায়ী, শিক্ষাক্ষেত্রে গড়ের উপর ভালো ফলাফল আসবে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করবে। আর বৃহস্পতির এই অবস্থান খুব একটা অনুকূল বলে বিবেচিত হয় না। বিশেষ করে শিক্ষার জন্য। কিন্তু দেশ ও বিদেশের শিক্ষার্থীরা এই সময়ে ভালো ফলাফল পাবে।
এদিকে ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতির গোচর শিক্ষার জন্য ইতিবাচক হিসাবে মনে করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া উপকারে আসতে পারে। তবে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর নবম ঘর থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে আসার কারণে শিক্ষাগত যোগ্যতা অর্জনে আপনাকে সাহায্য করবে। পরামর্শদাতা, শিক্ষক বা সিনিয়াররা আপনার পড়াশোনায় আরও সাহায্য করবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে থাকবে, যেটিকেও অনুকূল অবস্থান বলা চলে।
তবে রাশিফল অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে কেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা চারপাশের পরিবেশে কিছুটা বিঘ্নিত সৃষ্টি করতে পারে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়বে, যারা পড়াশোনার ক্ষেত্রে পরিবারের সাথে থাকে। তাদের পড়াশোনার জন্য শান্ত জায়গা খুঁজে বের করা ভালো। যারা গ্রুপ স্টাডি করতে ভালবাসে, তাদের মনোনিবেশ করতে কিছুটা অসুবিধা হতে পারে। তবে কঠোর পরিশ্রম করলে অবশ্যই এই বছরে ভালো ফলাফল পাবেন।
ব্যবসা
কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, ব্যবসায়ীর ক্ষেত্রে এই বছরটি আগের বছরের তুলনায় খুবই ভালো যাবে। তবে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে নাও থাকতে পারে। গড় ফলাফল আসবে। শনি ভাগ্যের ঘরে অবস্থান করবে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ধারাবাহিক কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন। এদিকে বছরের শুরু থেকে ২০ জানুয়ারি পর্যন্ত শনি বৃহস্পতির ঘরে থাকবে। এক্ষেত্রে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে। ২০ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত শনি তার নিজস্ব নক্ষত্রে থাকবে। সেক্ষেত্রে প্রচেষ্টার সঙ্গে কাজ করলে ফলাফল আসবে।
এছাড়া ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বুধ গ্রহ দুর্বল হয়ে আপনার নবম ঘরে শনির পাশে অবস্থান করবে। সেক্ষেত্রে কোনও ছোট বা বড় বিনিয়োগ করবেন না। আবার ১৭ মে থেকে ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত শনি বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এটিকে ব্যবসার জন্য অনুকূল বলে বিবেচিত হচ্ছে। তবে ৯ অক্টোবরের পর আবার কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে ভালো ফলাফল আসবে। পাশাপাশি রাহু এবং কেতুর গোচর ৫ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় সেরকম কোনও সমস্যা করবে না।
ভালোবাসা এবং বিবাহিত জীবন
কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের প্রেমের জীবন সারা বছর ধরেই অনুকূল থাকবে। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত একাদশ ঘরে থাকবে, যা প্রেমের ক্ষেত্রে শুভ বলেই মনে করা হচ্ছে। প্রেমের জীবনী ইতিবাচক ফলাফল আসবে। আবার ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ ঘরে যাবে। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু দুর্বল অবস্থান হতে পারে। কিন্তু খুব একটা সমস্যা নাও হতে পারে। সঙ্গীর সাথে দেখা করার সুযোগ একটু কমতে পারে। কিন্তু তা শুধুমাত্র অনিবার্য পরিস্থিতির কারণে। অন্যদিকে রোমান্টিক বিষয়গুলিতে ৩১ অক্টোবরের পর ইতিবাচক ফলাফল মিলবে।
এবার বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে গোটা বছরটি অনুকূলে থাকবে। বিবাহের মতো শুভ ঘটনার জন্য দায়ী বৃহস্পতি বছরের শুরু থেকে লাভের ঘরে অবস্থান করবে। ২ জুন পর্যন্ত সময়কাল বাগদান বা বিবাহ, উভয়ের জন্যই অনুকূলে। কিন্তু ২ জুন থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিবাহ সম্পর্কিত বিষয়গুলি খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। এই সময় এড়িয়ে চলতে হবে। ৩১ অক্টোবরের পর আবার ভালো ফলাফল আসতে পারে। সৌভাগ্য যোগের প্রভাবে বৃহস্পতির ইতিবাচক প্রভাব দেবে, যা গোটা বছরটিতে আপনার সমস্যাগুলিকে কার্যকরভাবে পরিচালনা করবে।
পারিবারিক জীবন এবং অন্যান্য দিক
কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, পারিবারিক জীবনের দিক থেকে এদের বছরটি চ্যালেঞ্জিং হতে পারে। দ্বিতীয় ঘরের অধিপতি বুধ বছর জুড়ে সমস্ত রাশির মধ্য দিয়ে গমন করবে। সেক্ষেত্রে পরিবারে সম্প্রীতি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। আবার ২০২৬ সালের ১২ মাসের মধ্যে ৭ মাস বৃহস্পতি অনুকূলে থাকবে। সেক্ষেত্রে বাড়িতে শুভ ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি অসন্তুষ্ট বোধ করতে পারেন। মোদ্দা কথা, ২ জুন পর্যন্ত আপনার পারিবারিক জীবন অনুকূলে থাকবে। কিন্তু তারপর কিছুটা সমস্যা হবে। আবার ৩১ অক্টোবরের পরেও একই রকম পরিস্থিতি অব্যাহত থাকবে।
তবে কর্কট রাশিফল ২০২৬ অনুযায়ী, জমি, সম্পত্তি বাসস্থান সম্পর্কে মিশ্র ফলাফল পাওয়া যেতে পারে। ২ জুন পর্যন্ত মঙ্গল ইতিবাচক ফলাফল দেবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে। তবে যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানে বিবেচনা করতে হবে। ২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রিয়েল এস্টেট বা জমি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি ভালো। আবার ২ এপ্রিল থেকে ১১ মে সাবধানে গাড়ি চালানো উচিত এবং নতুন যানবাহন কেনা এড়িয়ে চলা উচিত। সামগ্রিকভাবে বছরটি মোটামুটি ভালো যাবে এই রাশির জাতক জাতিকাদের জন্য।
আরও পড়ুন: মিথুন রাশির রাশিফল ২০২৬: স্বাস্থ্য, প্রেম, ব্যবসা ও প্রতিকার
প্রতিকার
২০২৬ সালে সম্পূর্ণ সুস্থভাবে চলার জন্য এবং সবদিক থেকে উন্নতি পাওয়ার জন্য এই রাশির জাতক জাতিকাদের নিয়মিত কপালে জাফরানের তিলক লাগাতে হবে। পাশাপাশি প্রতি চতুর্থ মাসে চারটি করে নারকেলের খোসা জলে ডুবিয়ে রাখতে হবে। আর সবসময় নিজের সঙ্গে একটি ছোট, চৌকো রুপোর টুকরো রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, মানসিক শান্তি আর মানসিক ভারসাম্য অর্জন করার জন্য চন্দন মালা বা চারমুখী রুদ্রাক্ষ মালা পড়তে হবে।












