ন্যূনতম বেতন হবে ৫৮,৫০০! অষ্টম পে কমিশনে ৩.২৫ ফর্মুলাই বদলে দেবে কর্মচারীদের ভাগ্য?

Published:

8th Pay Commission
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission), বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কবে তাঁদের এই অপেক্ষার শেষ হবে? উত্তর জানা নেই কারোর। যদিও এসবের মাঝে বেতন (Salary Hike) নিয়ে এমন এক আপডেট সামনে এসেছে যা সকল কর্মচারীদের মন ভালো করে দিতে বাধ্য। এমন এক ফর্মুলা রয়েছে যা সকল কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন ভোগীদের বেতন এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এমনকি এখন যেখানে ন্যুনতম ১৮,০০০ টাকা থেকে সেখানে ফর্মুলা অনুযায়ী ৫৮,৫০০ টাকা হতে পারে বলে খবর। চলুন জেনে নেবেন সত্যিটা।

ন্যূনতম বেতন বেড়ে দাঁড়াবে ৫৮,৫০০ টাকায়?

প্রকৃতপক্ষে, কর্মচারী সংগঠনগুলি ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) ২.৮৬ থেকে ৩.২৫ করার দাবি জানিয়েছে। যদি ৩.২৫ ফ্যাক্টর বাস্তবায়িত হয়, তাহলে বর্তমান ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫৮,৫০০ টাকা হতে পারে। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করেছিল, যার ফলে ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছে। এখন যদি কর্মচারী বৃন্দের দাবি মট সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ ফর্মুলা অনুযায়ী বেতন বৃদ্ধি করে তাহলে টাকা বেড়ে ৫৮,৫০০ টাকা হয়ে যাবে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে পাবেন ৩৫ লাখ

কবে বৈঠক হবে?

জাতীয় পরিষদের (স্টাফ সাইড) খসড়া কমিটি আগামী ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬-এ নয়াদিল্লিতে অষ্টম বেতন কমিশনের দাবি নিয়ে আলোচনা করতে বৈঠক করবে বলে খবর। এই বৈঠকে কর্মচারী এবং পেনশনভোগীদের দাবির একটি যৌথ স্মারকলিপি তৈরি করা হবে। আলোচনা প্রায় এক সপ্তাহ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াও, কর্মচারী সংগঠনগুলি ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা (HRA) যৌক্তিকীকরণ, মহার্ঘ্য ভাতা (DA) এর জন্য একটি নতুন কাঠামো এবং পেনশন সংশোধন সূত্রের দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ ট্রেন লেট হলে মিলবে টিকিটের টাকা রিফান্ড! জেনে রাখুন রেলের এই নিয়ম

এদিকে সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে সরকারের তরফে সম্প্রতি অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইট, https://8cpc.gov.in/, সম্প্রতি চালু করা হয়েছে। সরকার সংশ্লিষ্ট ব্যক্তি এবং অংশীদারদের কাছ থেকে পরামর্শ এবং প্রতিক্রিয়া আহ্বান করেছে, যার ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা স্বস্তি পেয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন ঘোষণা করে। সরকার টার্মস অফ রেফারেন্স (টিওআর) অনুমোদন করে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন, পেনশন এবং অন্যান্য ভাতা সংশোধনের জন্য ১৮ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশনকে তার সুপারিশ জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now