পেনশন প্রকল্প নিয়ে সুখবর শোনাল নবান্ন

Published:

Jai Bangla Pension Scheme
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ পেনশন (Pension) নিয়ে বিরাট সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার। আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? পেনশন পান কিংবা পেনশনের জন্য আবেদন করবেন বলে ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ কথা হচ্ছে ‘জয় বাংলা পেনশন’ স্কিম নিয়ে। সম্প্রতি এই স্কিম নিয়ে সুখবর শুনিয়েছেন নবান্ন (Nabanna)। নিশ্চয়ই ভাবছেন কী সেই সুখবর? চলুন জেনে নেবেন।

পেনশন প্রকল্প নিয়ে সুখবর শোনাল নবান্ন

সরকারের তরফে জানানো হয়েছে, এই জয় বাংলা পেনশনের (Jai Bangla Pension Scheme) সুবিধা পাচ্ছেন কয়েক লক্ষ মানুষ। ২,৭৯,৫১১ জন সুবিধাভোগীকে বার্ধক্য পেনশন প্রদান করা হচ্ছে। অপরদিকে ২,০৮,৯০৮ জন সুবিধাভোগীকে বিধবা পেনশন এবং ১৩,৮২৩ জন সুবিধাভোগীকে প্রতিবন্ধী পেনশন প্রদান করা হচ্ছে। সবথেকে বড় বিষয়, এই প্রকল্পের আরও সম্প্রসারণ হয়েছে।

প্রতি মাসে মিলবে ১০০০ টাকা

সরকার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই পেনশন প্রকল্পের আওতায় ১.২৮ লক্ষ নতুন সুবিধাভোগীকে যুক্ত করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন এই পেনশন স্কিমের আওতায় সকলকে কত টাকা প্রদান করা হয়? সরকার জানিয়েছে, প্রত্যেকে মাসিক ১,০০০ টাকা করে সহায়তা পাচ্ছেন। সরকার আরও ঘোষণা করেছে, নতুন যে ১.২৮ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন তাঁরা ফেব্রুয়ারি মাস থেকেই পেনশনের টাকা পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

আরও পড়ুনঃ টাকা পেয়েও বিপাকে বাংলার আবাস যোজনার উপভোক্তারা

সরকারের দাবি, ‘বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে অঙ্গীকারবদ্ধ মা-মাটি-মানুষের সরকার! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রয়াস ‘জয় বাংলা পেনশন প্রকল্প’। বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে।’ কেউ কেউ বলছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা বাড়িয়েছেন তেমনিই বয়স্কদের কথা ভেবে এই টাকাটাও যদি একটু বাড়তেন তাহলে বয়স্করা উপকৃত হতেন। অপর একজন বলেছেন, ‘দিদি আমার অনুরোধ এই বাধ্যক্য ভাতা গুলো কবে টাকাগুলো ছাড়বেন একটু বলবেন যত তাড়াতাড়ি ছাড়বে ওটাই তো ভালো।এক একটা ব্যক্তির কতদিন টাকা আটকানো থাকবে একটু ভাববেনা না।’