সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে দেশে যে হারে জ্বালানি সংকট বা গ্যাসের সংকট দেখা যাচ্ছে, তাতে এখন ইন্ডাকশন (Induction) মানুষের কাছে সবথেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তবে এরকম পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইন্ডাকশনের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এখানেই থেকে যায় সমস্যা। কারণ, সাধারণ মানুষ দাবি করছে যে, সমস্ত বাসনপত্র নাকি ইন্ডাকশন স্টোভে কাজ করে না। আসলে ইন্ডাকশনে রান্নার জন্য নির্দিষ্ট কিছু বাসনপত্র পাওয়া যায়। আর অনেক ক্ষেত্রেই এই বিশেষ বাসনপত্রগুলো কেনা ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। তাহলে বিকল্প উপায় কী? জানাবো আজকের প্রতিবেদনে।
ইন্ডাকশন স্টোভ ঠিক কীভাবে কাজ করে?
প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে, ইন্ডাকশন স্টোভ কিন্তু গ্যাস স্টোভের মতো কাজ করে না। কারণ, এতে সরাসরি আগুন জ্বলে না। বিদ্যুৎ এবং চুম্বকের সাহায্যে এটি চলে। আর এর ভিতর একটি কয়েল থাকে, যা কিনা বিদ্যুৎ থেকে চুম্বক ক্ষেত্র তৈরি করে। আর তার উপর যদি স্টিল বা লোহার পাত্র রাখেন, তাহলে তার ভিতরে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে গরম হয়ে ওঠে। যার কারণে খাবার খুব দ্রুত রান্না হয়। আর স্টিল বা আয়রনের পাত্র এতে ভালোভাবে কাজ করে। কিন্তু অ্যালুমিনিয়াম, তামা বা মাটির পাত্র ব্যবহার করলে ইন্ডাকশন কোনও রকম কাজ করবে না।
তবে হ্যাঁ, আপনি যদি নতুন পাত্র কেনা এড়িয়ে চলতে চান এবং পুরোনো পাত্রকেই ইন্ডাকশনে ব্যবহার করতে চান, তাহলে রয়েছে আপনার জন্য কিছু টিপস। সহজ কৌশল অবলম্বন করেই এই কাজ আপনি করতে পারবেন। তবে এর জন্য আপনার একটি পাতলা লোহার জাল প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ইন্ডাকশনের উপর সেই লোহার জালটি রাখতে হবে। তার উপর আপনি যে কোনও বাসনপত্র রাখতে পারেন। এটি করলে আবেশন প্রক্রিয়ার ফলে জলটি উত্তপ্ত হয়ে উঠবে এবং জাল থেকে উৎপন্ন তাপ পাত্রটিকে উত্তপ্ত করে দেবে। কাজেই আপনি খুব বেশি টাকা খরচ না করেই পুরনো বাসনপত্র ব্যবহার করে ইন্ডাকশনে খাবার রান্না করতে পারবেন।
আরও পড়ুন: ৮ জেলায় মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি, উঠবে ঝড়ও! আজকের আবহাওয়া
কিন্তু হ্যাঁ, ইন্ডাকশন ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ইন্ডাকশন কুকার ব্যবহার করার সময় লোহার গ্রিলটি খুব গরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটিকে নাড়াচাড়া করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। দ্বিতীয়ত, ভালো তাপ চাইলে পুরু এবং ভালো মানের জাল ব্যবহার করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, ইন্ডাকশনে রান্নার ক্ষেত্রে পাওয়ারের দিকে নজর রাখতে হবে। নাহলে বিদ্যুতের খরজ অনেকটাই বেড়ে যেতে পারে। কারণ, যদি সবসময় হাই পাওয়ারে রান্না করেন, তাহলে বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ হবে। খুব এমারজেন্সি দরকার হলেই হাই পাওয়ার ব্যবহার করবেন।












