ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, গ্যাসের বিকল্প হিসাবে কোনটা কিনবেন? জানুন পার্থক্য

Published:

Induction vs Infrared

সৌভিক মুখার্জী, কলকাতা: চলমান যুদ্ধ পরিস্থিতির (Middle East War) প্রভাবে রান্নার গ্যাসের সরবরাহ এখন তলানিতে ঠেকেছে। অতিরিক্ত দাম আর কোথাও দীর্ঘ প্রতীক্ষা, সব মিলিয়ে এখন গৃহস্থলীর হেঁসেলে টান। আর এই অবস্থায় বিকল্প হিসেবে বৈদ্যুতিক যন্ত্রের কদড় দিনের পর দিন বাড়ছে। কিন্তু বাজারে গেলে প্রশ্ন উঠছে, ইন্ডাকশন নাকি ইনফ্রারেড (Induction vs Infrared) কোনটি কিনলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যাবে? কেনার আগে অবশ্যই জেনে নিন পার্থক্য।

কার্যপদ্ধতি এবং নিরাপত্তা

ইন্ডাকশন একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে কাজ করে। আর এটি কেবলমাত্র রান্নার বাসনটি গরম করে, যন্ত্রের উপরিভাগ ঠান্ডা থাকে। ফলে ঝটকা বা ছ্যাকা লাগার কোনও রকম ভয় থাকে না। কিন্তু ইনফ্রারেড রেডিয়্যান্ট হিট বা সরাসরি তাপের সাহায্যে রান্না করে। এতে যন্ত্রের উপরের কাঁচের আস্তরণটি প্রচন্ড গরম হয় এবং রান্নার পরেও বেশ কিছুক্ষণ ধরেই গরম থাকে। বাড়িতে শিশু থাকলে নিরাপত্তার খাতিরে ইন্ডাকশন ব্যবহার করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

বাসনের ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা

ইলেকট্রিক ওভেন কেনার সময় দুশ্চিন্তা থেকে যায় বাসন নিয়ে। কারণ, ইন্ডাকশনে শুধুমাত্র লোহা বা স্টিলের বাসনই ব্যবহার করা যায়। যার ফলে রান্নার জন্য আপনাকে আলাদা করে বাসন কিনতে হতে পারে। তবে ইনফ্রারেডে রান্নাঘরে থাকা সাধারণ স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা বা মাটির পাত্র যা খুশি দিয়ে রান্না করতে পারবেন। আলাদা করে নতুন কোনও বাসন কেনার প্রয়োজন পড়বে না।

রান্নার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য

ইন্ডাকশনে দ্রুত রান্না রান্না গেলেও এতে সব ধরনের পদ রাঁধা কঠিন। বিশেষ করে রুটি সেঁকা বা বেগুন পোড়ানো কিংবা মাটির হাঁড়িতে কিছু রান্না করা সম্ভব নয়। তবে ইনফ্রারেড আগুনের শিখা ছাড়া গ্যাসের বিকল্প হিসেবেই সবথেকে ভালো কাজ করে। যে কোনও বাসনে যে কোনও ধরনের পদ এতে অনায়াসে রান্না করা যায়।

আরও পড়ুন: বুধেও কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গে! সঙ্গে তুমুল বৃষ্টিও, আগামীকালের আবহাওয়া

বিদ্যুতের বিল এবং খরচ

অনেকেই ধারণা করেন যে ইন্ডাকশনে হয়তো বিল কম আসে। বাস্তব ক্ষেত্রে দেখা যায়, এক লিটার জল ফোটাতে ইন্ডাকশনের তুলনায় ইনফ্রারেডে সামান্য বেশি বিদ্যুৎ খরচ হয়। কিন্তু সেই পার্থক্য খুবই কম। ভালো মানের ইন্ডাকশন বা ইনফ্রারেডে কুকটপ বর্তমানে বাজারে ৩৫০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তাই যদি গ্যাসের বিকল্প খুঁজে থাকেন, তাহলে অবশ্যই ইন্ডাকশন বা ইনফ্রারেডকে বেছে নিতে পারেন।

google button