গরমের ছুটিতে ঘুরে আসুন পাখিদের স্বর্গরাজ্য, রইল উত্তরবঙ্গের সেরা তিন অফবিট স্থান

Published:

north bengal offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ গরমের ছুটি (Summer Vacation) পড়তে খুব বেশি দেরি নেই। এই সময়ে আপনিও কি বন্ধুবান্ধব কিংবা মনের মানুষের সঙ্গে পাহাড় ভ্রমণের প্ল্যান করছেন? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আজ আপনাদের উত্তরবঙ্গের (North Bengal) এমন কিছু হিডেন জেম সম্পর্কে তথ্য দেব যেখানে মেয়েরা গেলে সুরক্ষিত থাকবেন, সঙ্গে অফবিট (North Bengal Offbeat) জায়গায় হওয়ার ঘুরতে যাওয়ার আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে।

বন্ধুদের সঙ্গে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা থেকে

উত্তরবঙ্গের নাম শুনলে সকলেরই চোখ মুখ চকচক করে ওঠে। কারণ এই জায়গা একদিকে যেমন শরীর ও মনকে শান্তি দেয়, তেমনই কাঞ্চনজঙ্ঘা নির্মল দৃশ্য আপনাকে এক আলাদাই ভালো লাগায় ভরিয়ে দেবে। ঘুরতে গিয়ে বিশেষ করে গার্লস ট্রিপ করলে একটা বিষয় খুব মাথায় রাখতে হয়, আর সেটা হল নিরাপত্তা। তবে চিন্তা নেই, আজ আপনাদের এমন কিছু জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে যাওয়া খুবই সুরক্ষিত। সঙ্গে চোখের শান্তি, আরামদায়ক আবহাওয়াও থাকবে।

কাফেরগাঁও

প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের অন্যতম অফবিট ও জঙ্গলে ঘেরা জায়গা কাফেরগাঁও নিয়ে। কাফেরগাঁও, সবুজ পাহাড়ের কোলে অবস্থিত কালিম্পং জেলার এক অতি শান্ত ও সুন্দর গ্রাম। এই গ্রামের বিশেষত্ব তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন, যে একবার এখানে আসলে কোলাহলের মধ্যে ফিরে যেটে মন চাইবে না। হোটেল বা হোমস্টের জানলা খুললেই চোখের সামনে ভেসে উঠবে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে আপনি বেশ কিছু জায়গা যেমন লোলেগাঁও, কোলাখাম, লাভা মনেস্ট্রি, গোম্পাধারা, ছাঙ্গি জলপ্রপাত ঘুরতে যেতে পারেন।

লোলেগাঁও

উত্তরবঙ্গের বুকে এমন বহু জায়গা রয়েছে যা খুবই সুন্দর। ছবির মতো সুন্দর এক কথায়। তেমনই একটি জায়গা হল লোলেগাঁও, যা কালিম্পং জেলায় রয়েছে। লোলোগাঁও হল কালিম্পং-এর এক একটি ছোট্ট, শান্তিপূর্ণ গ্রাম যা তার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। প্রকৃতির কোলে, সমৃদ্ধ সবুজ পাহাড় ও অসাধারণ দৃশ্যের মাঝে অবস্থিত এই ছোট্ট গ্রামটি প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে আসা পর্যটকদের জন্য দারুন এক অফবিট গন্তব্য। লোলোগাঁও থেকে আপনি পাহাড়ের চূড়া, নদীর শান্ত জল, এবং অতি নির্মল বাতাস উপভোগ করতে পারবেন। পাহাড়ি জীবনযাত্রা কাকে বলে, সংস্কৃতি কাকে বলে তা আপনি এখানে গেলে একদম তৃণমূল স্তরে দেখতে পাবেন। সেইসঙ্গে চা বাগান ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ কালবৈশাখীর দাপট দেখবে দক্ষিণবঙ্গ, ৩ জেলায় ঝড়ের সাথে তুমুল বৃষ্টি! আজকের আবহাওয়া

লাটপাঞ্চার

উত্তরবঙ্গের আরও একটি অফবিট জায়গা। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে থাকা লাটপাঞ্চার আপনার মন ভালো করে দেবে। বিশেষ করে আপনিও যদি অ্যাডভেঞ্চারপ্রেমী এবং পাখিপ্রেমী হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য হটস্পট। এখানে আপনি হর্নবিল পাখির দেখা পেতে পারেন। এরইসঙ্গে এখানে আপনি রাজা রানী পাহাড়, নামথিং লেক এবং অহলদারা ভিউপয়েন্ট থেকে ঘুরে আসতে পারবেন। তাহলে আর দেরি না করে এই গরমের ছুটিতে আপনিও ঢুঁ মারতে পারেন উত্তরবঙ্গের এই ৩ অফবিট ডেস্টিনেশনে।

google button