কালবৈশাখীর দাপট দেখবে দক্ষিণবঙ্গ, ৩ জেলায় ঝড়ের সাথে তুমুল বৃষ্টি! আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ পরিষ্কার আকাশ থেকে ভাবছেন দুর্যোগ কেটে গেল? সে গুড়ে বালি। কারণ আজ বুধবারও বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ওড়িশা ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মান্নার উপসাগর পর্যন্ত একটি সিস্টেম বিস্তৃত হয়েছে। যার ফলে দুর্যোগ অব্যাহত থাকবে। এর পাশাপাশি কালবৈশাখীর দাপট কাকে বলে, তা দেখবে বঙ্গবাসী!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ঠান্ডারস্কয়ালের সঙ্গে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলার বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ৩০০ টাকা কমে পাবেন গ্যাস সিলিন্ডার, দারুণ স্কিম সরকারের

কেন এরকম আবহাওয়া? এই বিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। আগামী কয়েকদিন এরকম আবহাওয়া বিরাজ করবে বাংলায় বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত সম্পর্কে। বুধবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এ ছাড়া বাদবাকি জেলা যেমন মালদ্‌ উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জেলায় প্রবল ঝড়-বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

আগামীকালের আবহাওয়া

এদিকে বৃহস্পতিবারও মোটের উপর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বলবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের কথা বললে থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়াও।

google button