বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার গুজরাত বনাম দিল্লির ম্যাচে একাধিক নাটকীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন দর্শকরা (IPL 2026)। এই ম্যাচেই দিল্লির হয়ে ব্যাট করতে নেমে আচমকা আঙুলে চোট পান দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড মিলার। যার কারণে মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে পরবর্তীতে ফিজিওদের সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ফের মাঠে ফেরেন এই ক্রিকেটার। তারপরই ব্যাট হাতে তোলেন ঝড়। এদিন এক ম্যাচে পরপর দুবার ব্যাট করতে নেমেছিলেন মিলার। সেই ঘটনাই যেন নতুন করে বিরল কীর্তিগুলির তালিকায় ভাগ বসিয়েছে। আসলে এমন ঘটনা এবারের IPL এ আগে দেখেনি কেউই!
IPL এ এমনটা আগে খুব একটা দেখেননি কেউ!
গতকাল গুজরাতের 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন দিল্লির ব্যাটসম্যানরা। এদিন 13 তম ওভার চলাকালীন আঙুলে চোট পান ডেভিড মিলার। এরপর মাঠে দীর্ঘক্ষণ ফিজিওদের সহায়তায় শুশ্রূষা পর্ব চললেও যন্ত্রণা কমেনি এই খেলোয়াড়ের। যার কারণে মাঠ থেকে উঠে যেতে হয় তাঁকে। তাঁর পরিবর্ত হিসেবে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। তবে খেলা যখন 16.4 ওভারে গড়িয়েছে ট্রিস্টান স্ট্যাবস রান আউট হওয়ার পরই বুকে সাহস নিয়ে ফের ব্যাট করতে নামেন ডেভিড মিলার। আর এসেই বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেন তিনি।
এদিন 20 বলে 41 রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। কিন্তু তাও দলকে জেতাতে পারেননি তিনি। আসলে এদিন মিলাদের একটিমাত্র ভুলের কারণেই হেরেছে DC। গতকাল নিজের কাছে স্ট্রাইক রাখতে গিয়ে ডট বল খেতে হয়েছিল তাঁকে। আর সেই সূত্রেই 1 রানে জিতে যায় GT। এমন ঘটনার পর মাঠেই বেশ কয়েকবার আবেগি হয়ে পড়েছিলেন এই প্রোটিয়া তারকা। ভক্তরাও মিলারকে আক্রমণ করতে ছাড়েননি।
অবশ্যই পড়ুন: জাতিসংঘের ২০২৮ জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারত, কারণ?
উল্লেখ্য, গতকাল গুজরাতের 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 92 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন কে এল রাহুল। পাথুম নিশঙ্কাও 41 রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড মিলারের ছোট্ট একটি ভুল জিতিয়ে দিয়েছে গুজরাত বাহিনীকে, মনে করছেন অনেকেই।












