প্রকাশিত হল ICSE ও ISC-র ২০২৬ এর ফলাফল, অনলাইনে চেক করে নিন স্টেপ বাই স্টেপ

Published:

ISC And ICSE Result 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসান, আজ, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার প্রকাশিত হল ICSE (দশম শ্রেণি) এবং ISC (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল (ISC And ICSE Result 2026)। সকাল ১১ টায় প্রকাশিত হয়েছে ফলাফল। জানা গিয়েছে, CISCE- এর অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। CAREERS পোর্টাল এবং DigiLocker পোর্টালেও দেখা যাবে রেজাল্ট। দশম শ্রেণির ICSE পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ৩০ মার্চ। আর দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৬ এপ্রিল।

প্রকাশিত হল ICSE এবং ISC -র ফলাফল

রিপোর্ট মোতাবেক, গতকাল, বুধবার দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সমিনেশন তথা CISCE জানিয়েছিল যে, আজ, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার, সকাল ১১টায় প্রকাশিত হতে চলেছে ICSE দশম শ্রেণি এবং ISC দ্বাদশের রেজাল্ট। ইউনিক আইডি, ক্যাপচা ভেরিফিকেশন কোড, ইন্ডেক্স নম্বর থাকলে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এমনকি ফলাফলটি প্রিন্ট করে নেওয়ার জন্য অপশন থাকবে রেজাল্টের পোর্টালে। results.cisce.org – এই সাইটেও দেখা যাবে রেজাল্ট। কীভাবে অনলাইনে ফলাফল চেক করবেন বিস্তারিতভাবে জানানো হল।

CAREERS পোর্টালে কীভাবে দেখা যাবে রেজাল্ট?

CAREERS পোর্টালে ফলাফল দেখার জন্য প্রথমে CAREERS পোর্টালে লগইন করতে হবে। এরপর Examination অপশনে ক্লিক করে ICSE -র রেজাল্ট দেখার জন্য ICSE অপশনে ক্লিক করতে হবে। অথবা ISC -র রেজাল্ট দেখার জন্য ISC অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউনিক আইডি, ক্যাপচা ভেরিফিকেশন কোড, ইন্ডেক্স নম্বর দিলে ‘REPORT’ অপশনে ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট।

DigiLocker থেকে কীভাবে দেখা যাবে রেজাল্ট?

প্রথমে results.digilocker.gov.in-এ ঢুকতে হবে পড়ুয়াদের। এরপর সেখানে CISCE অপশন সিলেক্ট করতে হবে। ISC -র রেজাল্ট দেখার জন্য ISC অপশনে ক্লিক করতে হবে। অন্যদিকে ICSE- এর রেজাল্টের জন্য ‘Get Class XII Result’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে সেখানে দিতে হবে ইন্ডেক্স নম্বর, ইউনিক আইডি, জন্মতারিখ। SUBMIT-এ ক্লিক করলেই বেরিয়ে যাবে রেজাল্ট।

আরও পড়ুন: গরমের ছুটি বৃদ্ধি নয়, পুরনো পদ্ধতিতে হোক স্কুল! পর্ষদের কাছে আর্জি শিক্ষকদের

পড়ুয়াদের ফলাফল নিয়ে সন্তুষ্ট না থাকলে রিচেকের জন্য ১ মে থেকে ৪ মে ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। রিচেকের জন্য প্রতিটি পেপারে খরচ পড়বে ১,০০০ টাকা। এবং রিচেকের ফল জানা যাবে জুনের প্রথম সপ্তাহে। এছাড়াও রি-ইভ্যালুয়েশনের আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রতি বিষয়ে খরচ পড়বে ১,৫০০ টাকা। যদি কোনো পড়ুয়ার ফলাফল দেখতে সমস্যা হয় তাহলে CISCE-র হেল্পডেস্কে যোগাযোগ করা যাবে অথবা টোল ফ্রি নম্বর ১৮০০-২০৩-২৪১৪-এ ফোন করলেই সাহায্য পাওয়া যাবে।