সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বাস যাত্রীদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হল। আবারও একবার হাবড়া থেকে নৈহাটি অবধি বাস (Habra-Naihati Bus) পরিষেবা শুরু হতে চলেছে বলে খবর। মূলত যাত্রী সাধারণের কাছ থেকে বিপুল অনুরোধ পাওয়ার পর হাবড়া টু নৈহাটি বাস রুট পুনরায় চালু করা হচ্ছে পরীক্ষামূলক ভাবে।
ফের চালু হচ্ছে হাবড়া-নৈহাটি বাস পরিষেবা
সূত্রের খবর, আপাতত ২ টি বাস সারাদিনে ৪ বার করে মোট ৮ বার চলবে। বাস পরিচালনা করবে WBTC অর্থাৎ পুনরায় দীর্ঘ প্রতীক্ষিত রুটে চালু হচ্ছে সরকারি বাস পরিষেবা। বর্তমানে এই রুটে ৭৩ নম্বর বাস চলে। যদিও বাসটিতে রীতিমতো বাদুড়ঝোলা হয়ে মানুষ যাতায়াত করেন। ফলে একবার যদি সরকারি বাসটি ফের শুরু হয় তাহলে দারুণ লাভবান হবেন বাস যাত্রীরা।
কী প্রতিক্রিয়া সাধারণ মানুষের?
এই বাস পরিষেবা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই রুটে পরীক্ষামূলক কেন? আপনাদের বাস আগেও চলেছে।প্রচুর যাত্রী এই রুটে যাতায়াত করে,তাই বলে কখনো ২ টো বাস দিয়ে সার্ভিস চলে না ৭৩ নং বাসের সাথে সময়ের সমন্বয় রেখে ৮-১০ টি বাস চালাতে হবে।’ অপর একজন লিখেছেন, ‘পরীক্ষার কিছু নেই। আমি অনেক দিন আগে থেকেই বলেছি, এই বাস দরকার। আমার মতো অনেকরই এই বক্তব্য আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি বাস নামাতে বলায় নানান রুটে সরকারি বাস বাড়া সত্ত্বেও এই রুটে একটি বাসও রাস্তায় নামেনি। বর্তমানে বাস চললে তা সাধু প্রচেষ্টা। প্রচুর যাত্রী হয়। ৭৩ এর সঙ্গে পাল্লা দিয়ে সরকারি বাস চালাতে হবে।’
আরও পড়ুনঃ থাকবে আপনার চিকিৎসার সমস্ত তথ্য, আসছে ABHA কার্ড, কী সুবিধা মিলবে?
অন্য আরেকজন লিখেছেন, ‘দয়া করে D2 বাসটি মাঝ দুপুরে না দিয়ে , অফিস টাইমে দিলে ভালো হবে । শুধু তাই নয় , ওই সময় এ ট্রেন টাইম গুলো একটু খেয়াল করে বাস চালালে প্যাসেঞ্জার ভালো পাওয়া যাবে।’ আরেকজন লিখেছেন, ‘এই লাভ জনক রুটে মাত্র দুটো বাস আপনারা নিজেরাও জানেন এই রুট কত টা লাভজনক।আর পরীক্ষা মূলকভাবে বলছেন কেনো, এই রুটে বহু বছর ধরে সরকারি বাস চলেছে।’










