হত্যা করে ভারতীয় সেনা, সেই জঙ্গিকেই ক্যামেরার সামনে জীবিত হাজির করল পাকিস্তান!

Published:

Musa Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনার (Indian Army) হাতে খতম হয়েছে কাশ্মীরের পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারী মহাম্মদ আসিফ। সম্প্রতি শোনা গিয়েছিল এমনটাই। জানা যায়, জম্মু ও কাশ্মীরের বুদগামে বিশেষ অভিযান চালিয়ে এনকাউন্টার করে ওই লস্কর জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তবে এবার ভারতের দাবি করা মৃত মহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসাকে জীবিত অবস্থায় হাজির করে দেখালো পাকিস্তান (Pakistan)! পশ্চিমের দেশের দাবি, ভারত যাকে নিকেশ করার কথা বলছে সেই মূসা এখন পুরোপুরি সুস্থ রয়েছে।

ভারতের দাবি মানছে না পাকিস্তান!

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাক সেনার গণমাধ্যম শাখার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি বলেন, “ভারতীয় সংবাদমাধ্যম যাকে নিহত বলে দাবি করছে, সেই আসিফই এখন পাকিস্তানে আছেন এবং সুস্থ রয়েছেন।”

এদিন সাংবাদিকদের সামনেই এক ব্যক্তিকে হাজির করে আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন,  মূসা জীবিত আছে। এর আগে 30 সেপ্টেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, মূসা ওরফে আসিফ ফৌজি নামক লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর জ্যেষ্ঠ কমান্ডারকে বুদগাম জেলার গুরওয়াতকালানে যৌথ অভিযান চালিয়ে নিকেশ করেছে ভারতীয় সেনা। নয়া দিল্লির তরফে এও জানানো হয়, এই মূসাই গত বছরের পহেলগাঁও জঙ্গি হামলার মূলচক্রি ছিল।

 

আরও পড়ুন: “লজ্জার হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি” ফাইনালের আগেই দাবি সেহবাগের

জানা যায়, 2022 সাল থেকে জম্মু ও কাশ্মীরে সক্রিয় থাকা একটি দলের কমান্ডার ছিল এই কুখ্যাত জঙ্গি মূসা। বিভিন্ন সময়ে একাধিক হামলার সাথে যুক্ত ছিল সে। এদিকে পাকিস্তানের আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের সমস্ত দাবি অস্বীকার করেন। তাঁর বক্তব্য, নিজের মৃত্যুর খবর শুনে নাকি চমকে গিয়েছিল ওই পাক জঙ্গি। সেই সময় নাকি পাকিস্তানে নিজের বাড়িতেই ছিল সে। পাক কর্তৃপক্ষের দাবি, 2000 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল মূসা। পরবর্তীতে 2005 এ স্পেশাল সার্ভিসেসে যোগ দিয়ে 2023 সালে অবসর নিয়েছিল সে।

google button