১ কোটি ৩১ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৫০০০ করে টাকা, নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Published:

Tamil Nadu
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের প্রাক্কালে ফের এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০০ টাকা করে পাঠানো হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। নিজেই X হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল ৫০০০ টাকা

আসলে এই টাকা পেয়েছেন দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর (Tamil Nadu) মহিলারা। মূলত তামিলনাড়ুতে নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একটি বড় পদক্ষেপ নিয়েছেন। স্ট্যালিনের সরকার নারী অধিকার প্রকল্পের ১ কোটি ৩১ লক্ষ মহিলা সুবিধাভোগীর অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে ট্রান্সফার করেছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে তার দল পুনরায় নির্বাচিত হলে, তারা মাসিক অনুদান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করবে। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে স্ট্যালিন সরকারের এই পদক্ষেপকে একটি পরিবর্তনশীল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মুকুব হবে সমস্ত চালান, বাংলায় বসছে লোক আদালত! জেনে নিন তারিখ ও স্থান

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যদিও বিরোধী দলগুলি এর সমালোচনা করেছে, তাঁরা এটিকে স্ট্যালিনের নির্বাচনে হেরে যাওয়ার ভয় বলে অভিহিত করেছে। X-এ “আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে এই প্রকল্পটি বন্ধ করার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আমি এই পরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। মহিলাদের মাসিক আর্থিক সহায়তা বন্ধ করার পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি ফেব্রুয়ারি থেকে তিন মাসের জন্য এই পরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি এবং গ্রীষ্মকালে তাদের খরচ মেটাতে ২,০০০ টাকা অতিরিক্তভাবে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছর ডিএমকে ক্ষমতায় ফিরে আসলে ১,০০০ টাকার মাসিক সহায়তা বৃদ্ধি করে ২,০০০ টাকা করা হবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now