মোদির চোখে বিশেষ স্বদেশী AI চশমা, জানেন এর বিশেষত্ব?

Published:

Narendra Modi Sarvam Kaze Glasses Specifications
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির ভারত ভারত মণ্ডপমে AI ইম্প্যাক্ট সামিট 2026 এর সূচনা করেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এই বিশেষ AI সামিটের সূচনা হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। 16 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে প্রযুক্তি নিয়ে নানান আলোচনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রদর্শনীর সাক্ষী থাকবেন অংশগ্রহণকারীরা। তবে প্রথম দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্যাক্ট সামিট বা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে ধরা পড়ল এক বিশেষ চশমা (Narendra Modi Sarvam Kaze Glasses)। যা বাইরে থেকে আপাতদৃষ্টিতে খুব সাধারন মনে হলেও এই চশমা একেবারেই সাধারণ চশমা নয়। এই চশমাটি আসলে একটি AI ডিভাইস। যা তৈরি করেছে দেশেরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ সারভাম AI।

বিশেষ চশমা পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী

গতকাল অর্থাৎ সোমবার, দিল্লির ভারত AI ইম্প্যাক্ট সামিট 2026 এ অংশ নিয়েছিলেন বিশ্বের অন্তত 65টি দেশের প্রতিনিধিরা। জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সম্মেলনে একে একে যোগ দিয়েছে গুগল, অ্যাডবি, ডিপমাইন্ড, কোয়ালকম, আনথ্রপিকের মতো একাধিক সংস্থা। এই তালিকায় নাম ছিল ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সারভাম AI এরও। গতকাল তারাই AI সামিট উদ্বোধন হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়ার পর বিশেষ AI চশমাটি চালু করেছে।

AI চশমাটির বিশেষত্ব কী?

প্রথমেই বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে যে চশমাটি দেখা গিয়েছে এটি একটি AI পরিধেয় চশমা। এর নাম সারভাম কাজে। এই বিশেষ চশমার সাহায্যে একজন ব্যক্তি অন্যান্য স্মার্ট চশমার মতোই রিয়েল টাইমে দেখা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে পারেন। এই চশমা শব্দের প্রতিক্রিয়া জানায় এবং এর মধ্যে দিয়ে একজন ব্যক্তি যেকোনও কিছু ক্যাপচার করতে পারে। দিল্লির ভারত মন্ডপে AI সামিটের মাঝে ওয়াক থ্রোয়ের সময় বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লাস চশমাটি পরেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ যুবসাথীর পর সবুজ সাথীর সাইকেল নিয়েও বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

না বললেই নয়, এই AI চশমা বা ডিভাইসে 10টিরও বেশি ভারতীয় ভাষা সাপোর্ট করে। রিপোর্ট বলছে,এই চশমাই ভাষাগুলিকে রিয়েল টাইমে অনুবাদ করতে পারে। এছাড়াও ভয়েস ইন্টারাকশন এবং ভিজুয়াল ইন্টারেকশনও সম্ভব হয় এই ডিভাইসের মাধ্যমে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি। ইতিমধ্যেই এই নতুন AI চশমার ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সারভাম AI এর সহ প্রতিষ্ঠাতা প্রতিউশ কুমার। কয়েকটি সূত্র মারফত খবর, এই ডিভাইসে খুব শীঘ্রই একটি চ্যাট ফিচারও চালু করে দিতে পারে ভারতীয় সংস্থাটি।

অবশ্যই পড়ুন: ইমরান খানের জন্য একজোট গাভাস্কার-কপিল-স্টিভরা! পাকিস্তান সরকারকে কড়া চিঠি

প্রসঙ্গত, ভারতের স্টার্টআপ AI কোম্পানি সারভাম AI সম্প্রতি সারভাম এজ চালু করেছে। অবাক করা বিষয় এই পদ্ধতিতে কোনও রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই নিজের স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটারে চালানো যাচ্ছে AI। সংস্থাটি দাবি করছে, সারভাম এজ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেখানে কোনও রকম ক্লাউড সার্ভার বা ইন্টারনেট সংযোগ ছাড়াই করা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার। এক কথায়, এডি কাজ করবে অন ডিভাইস প্লাটফর্ম হিসেবেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now