পরেছিলেন মোদী, কবে ভারতের বাজারে মিলবে Sarvam AI এর স্মার্ট চশমা? দামই বা কত?

Published:

Narendra Modi Sarvam Kaze Glasses New Update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে ধরা পড়েছিল এক বিশেষ চশমা (Narendra Modi Sarvam Kaze Glasses)। আপাতদৃষ্টিতে সেটি দেখতে খুব সাধারণ হলেও বাস্তবে সেটি একটি স্মার্ট চশমা। হ্যাঁ, ভারতীয় সংস্থা Sarvam AI এর হাত ধরে তৈরি এই বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত চশমাটির নাম Sarvam Kaze। দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ সংস্থার এই চশমা খুব শীঘ্রই বাজার থেকে চাইলে কিনতে পারবেন দেশের আম নাগরিকরাও।

প্রধানমন্ত্রীকে দিয়ে বিশেষ চশমা পরীক্ষা করিয়েছে সংস্থা

ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আত্মপ্রকাশ করেছিল বেঙ্গালুরু ভিত্তিক AI স্টার্টআপ সংস্থা Sarvam AI। আর তারপর থেকেই সংস্থাটির একের পর এক মডেল রয়েছে আলোচনায়। তবে সেসবের মাঝে দেশবাসীর নজর কেড়েছে প্রধানমন্ত্রীর চোখে থাকা কালো রঙের Sarvam Kaze চশমাটি। যা আগামী দিনে টেক্কা দিতে পারবে Meta র তৈরি স্মার্ট চশমাকেও। সেই চশমা বাজারে আনার আগে খোদ প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করল সংস্থাটি। দেশের চৌকিদার নিজেই সেই চশমা পরীক্ষা করে দেখেছেন এবং ভাল রিভিউ দিয়েছেন।

চশমাটির বিশেষত্ব আপনাকে অবাক করবে

দেশীয় সংস্থা Sarvam AI এর তৈরি বিশেষ চশমাটি নিয়ে ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার। তিনি লিখেছেন, “আমাদের স্মার্ট চশমাটি পড়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এদিন ওই স্মার্ট চশমা সম্পর্কে তথ্য দিতে গিয়ে Sarvam AI এর কর্ণধার প্রত্যুষ জানান, “Sarvam AI এর Sarvam Kaze চশমাটি স্ক্রিন থেকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে বাস্তব জগতে নিয়ে আসতে পারে। এই চশমা ব্যবহারকারীর কথা শুনবে, সে কথা বুঝবে এবং প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি চারপাশে ঘটে চলা সমস্ত ঘটনা ক্যামেরাবন্দিও করবে।”

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, Meta র স্মার্ট চশমা সহ এতদিন বাজারে যেসব স্মার্ট চশমা বেরিয়েছিল সেগুলি শুধুমাত্র ইংরেজি ভাষায় চালনা করা যায়। তবে স্বদেশী সংস্থার হাত ধরে তৈরি নতুন স্মার্ট চশমাটি ব্যবহারকারীরা ইংরেজি ভাষা সহ ভারতের বিভিন্ন স্থানীয় ভাষায় চালাতে পারবেন। সেই দাবি করেছে খোদ বেঙ্গালুরুর AI কোম্পানি Sarvam AI।

অবশ্যই পড়ুন: পেনশনভোগীদের জন্য সুখবর! নূন্যতম পেনশন বেড়ে হতে পারে ৩,৫৭০ টাকা

কবে থেকে ভারতের বাজারে বিক্রি হবে এই চশমা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত স্মার্ট চশমাটি দেখার পরেই দেশবাসীদের মধ্যে অনেকেই সেই চশমাটি কেনার জন্য উৎসুক হয়ে উঠেছেন। তাঁদের জিজ্ঞাসা কবে থেকে বাজারে বিক্রি হবে এই চশমা? এ নিয়ে সংস্থাটির তরফে জানানো হয়েছে, চলতি বছর অর্থাৎ 2026 সালের মে মাস থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে এই স্মার্ট চশমা। এই মুহূর্তে সাধারনত Meta র স্মার্ট AI চশমাগুলি বিক্রি হয় 29,900 টাকা থেকে 39,900 টাকায়। সে ক্ষেত্রে দেশীয় সংস্থার স্মার্ট AI চশমার দাম তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে বলেই আশা করছেন ক্রেতারা। যদিও এটির সঠিক দাম এখনও পর্যন্ত জানায়নি Sarvam AI।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now