কৃষক বন্ধু পেলেও মিলবে যুবসাথীর ১৫০০, বড় খবর! এখনই আবেদন করুন

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিক সংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) চালু করেছে রাজ্য সরকার। গত 15 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে যার আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যেই নিকটবর্তী সরকারি ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছেন অনেকে। অনেকেই বর্তমানে অনলাইনে নিজেদের ফর্ম ফিলাপ করে সাবমিট করছেন। তবে এতদিন যে বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছিলেন বাংলার সুবুদ্ধি সম্পন্নরা। এবার তাতেই মিলল সবুজ সংকেত। জানা যাচ্ছে, যাঁরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সাহায্য পান তাঁরাও যুবসাথীতে আবেদন করতে পারবেন।

কৃষক বন্ধু পেলেও মিলবে যুবসাথী?

সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে যুবসাথী প্রকল্পের প্রস্তাব রেখেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে এই বিশেষ প্রকল্প সম্পর্কে সকলকে অবগত করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, যাঁরা 21 থেকে 41 বছরের মধ্যে এবং যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

একই সাথে সরকারের তরফে এও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের যেসব বাসিন্দারা রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প থেকে ইতিমধ্যেই টাকা পেয়েছেন বা পাচ্ছেন, তাঁরা এই বিশেষ প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে এবার শোনা যাচ্ছে, কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। এ প্রসঙ্গে রাজ্য সরকারের যুব দপ্তরের এক আধিকারিক ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, যাঁরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন এবার থেকে তাঁরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন।

 

অবশ্যই পড়ুন: পরেছিলেন মোদী, কবে ভারতের বাজারে মিলবে Sarvam AI এর স্মার্ট চশমা? দামই বা কত?

উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। সরকারের তরফে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রত্যেকদিন স্বনির্ভর বাংলা ক্যাম্পে সকাল 10 টা থেকে 10:30 টার মধ্যে শুরু হয়ে যাচ্ছে আবেদনপত্র গ্রহণের কাজ, যা চলছে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে সন্ধ্যা 7টা থেকে সকাল 9টার মধ্যে করা যাচ্ছে আবেদন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now