KKR এ মুস্তাফিজুর রহমানের জায়গায় কে? তালিকায় ৪ তারকা বোলার

Published:

Mustafizur Rahman Substitute Player in KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সেই বিতর্কের জল গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও। যার জেরে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশের টাইগাররা। এদিকে চলতি বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই আসরে মুস্তাফিজুরকে ছাড়াই নামতে হবে কলকাতার রাইডার্সকে। তবে টুর্নামেন্টের আগে ওপার বাংলার প্লেয়ারের বিকল্প খুঁজে নেবে শাহরুখ খানের দল। এখন প্রশ্ন, কে হবেন ফিজের বদলি?

মুস্তাফিজুর রহমানের বদলি হওয়ার দৌড়ে এগিয়ে এই 4 প্লেয়ার

প্রথম প্লেয়ার

এবার IPL নিলামে 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে কেনা মুস্তাফিজুরের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের নজরে রয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকী। রশিদ খানের দেশের এই খেলোয়াড়ের বোলিং অ্যাকশন থেকে শুরু করে বল করার স্টাইল অনেকটা মুস্তাফিজুর রহমানের মতোই। তাছাড়াও এই আফগান তারকা মূলত ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট নিতে দক্ষ। কয়েকটি সূত্রের দাবি, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই প্লেয়ারকে ফিজের বিকল্প হিসেবে দলে নিতে পারে KKR।

দ্বিতীয় প্লেয়ার

মুস্তাফিজুরের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে শ্রীলঙ্কার বাঁ হাতি বোলার দিলশান মাদুশঙ্কার। অনেকেই মনে করছেন, বল হাতে এই প্লেয়ারের উইকেট নেওয়ার দক্ষতাকে সামনে রেখে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই তাঁকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে বড় কথা, এই খেলোয়াড় স্লোয়ার এবং ইয়র্কার সহ ডেথ ওভারে বোলিং করার জন্য পরিচিত।

তৃতীয় প্লেয়ার

6 ফুট 8 ইঞ্চির দীঘল বোলার, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের রক্ষাকর্তা ব্লেসিং মুজারাবানির দিকেও নজর রয়েছে নাইট ফ্রাইঞ্চাইজির। এর সবচেয়ে বড় কারণ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন এই ক্রিকেটার। এবারের বিশ্বকাপে আজ পর্যন্ত 9টি উইকেট তুলেছেন এই পেসার। অনেকেই বলছেন, বিশ্বকাপে জিম্বাবুয়ের অপরাজিতা থাকার নেপথ্যে সবচেয়ে বড় কারণ এই খেলোয়াড়। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এই খেলোয়াড়ের সাথে পাকা কথা বলে নেবে KKR।

অবশ্যই পড়ুন: দলে একাধিক অলরাউন্ডার, দক্ষিণ আফ্রিকার ম্যাচে বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার একাদশ!

চতুর্থ প্লেয়ার

দক্ষিণ আফ্রিকার দাপুটে বোলার জেরাল্ড কোয়েটজির দিকেও নাকি নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্রঞ্জাইজির। মূলত আক্রমণাত্মক বোলিং অ্যাকশন এবং সঠিক সময়ে উইকেট নেওয়ার দক্ষতার কারণেই এই প্লেয়ারকে বেশ পছন্দ হয়েছে নাইট ম্যানেজমেন্টের। 145 কিলোমিটার গতিতে বল করা এই প্লেয়ার মূলত মিড ওভারের জন্য পরিচিত। তাছাড়াও ডেথ ওভারেও উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এখন দেখার জেরাল্ডকে KKR কেন কিনা।

google button