চলে বন্দে ভারত, রাজধানীর মতো এক্সপ্রেস.. কামাখ্যা-ডাংতল সেকশনে বিশেষ নজর রেলের

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কামাখ্যা-নিউ বঙ্গাইগাঁও-ডাংতল সেকশনের 154 কিলোমিটার বিস্তৃত রেলপথ পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব (Indian Railways)। উত্তর-পূর্ব সীমান্ত রেলের গুরুত্বপূর্ণ এই রেলপথ কামাখ্যা জংশন থেকে শুরু করে ডাংতল স্টেশন পর্যন্ত বিস্তৃত। এই রেলপথই উত্তরবঙ্গের সঙ্গে অসমকে যুক্ত করে। কাজেই যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি উভয়ের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই অংশেরই সুরক্ষা ব্যবস্থা এবং পরিকাঠামোগত নির্ভরযোগ্যতা শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে রেল। তারই অংশ উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের এই পরিদর্শন।

কামাখ্যা-নিউ বঙ্গাইগাঁও-ডাংতল লাইনে বিশেষ পরিদর্শন জিএমের

নিউজ 18 এর এক প্রতিবেদন অনুযায়ী, কামাখ্যা থেকে ডাংতল পর্যন্ত বিস্তৃত গোটা রেললাইন পরিদর্শনের সময় উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার ওই অংশের মাইনর এবং মেজর ব্রিজ থেকে শুরু করে রেল ট্র্যাকের বর্তমান অবস্থা, টেলি যোগাযোগ ব্যবস্থা, সিগনালিং, লেভেল ক্রসিং গেট, ট্রাকশন ইনস্টলেশন ব্যবস্থা এমনকি স্টেশন পরিকাঠামো পরিদর্শন করার পাশাপাশি সেগুলির বিস্তারিত মূল্যায়ন করেন।

যাত্রীদের সুরক্ষার্থে ওই অংশে বিভিন্ন পয়েন্ট, রেলের কার্ভস, রেল ক্রসিং সহ অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজগুলি পরীক্ষা করে দেখেন জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব। এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে এই বিশেষ পরিদর্শনে অংশ নিয়েছিলেন রেলের সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররাও। সেখানেই বেলের সুরক্ষা ব্যবস্থা এবং তা নিয়ে সচেতনতা এবং সতর্কতা ছড়িয়ে দেওয়ার জন্য ফ্রন্টলাইন কর্মী এবং রেল আধিকারিকদের সাথে দীর্ঘ আলোচনা চলে শ্রীবাস্তবের।

এদিন ওই অংশে রেলের বিভিন্ন কাজ পরিদর্শন করার পাশাপাশি নলবাড়ি স্টেশন, বরপেটা রোড এমনকি নিউ বঙ্গাইগাঁও স্টেশনও ঘুরে দেখেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম। ওই স্টেশন গুলিতে যাত্রী সুবিধা ঠিক কতটা, স্টেশনের অন্যান্য পরিকাঠামো কেমন সেসবই ঘুরে দেখেন তিনি। একই সাথে রেল ট্র্যাক পরিদর্শন করার পাশাপাশি যাত্রী সুরক্ষায় যাতে কোনও কমতি না থাকে সেই নির্দেশক দেন শ্রীবাস্তব। একই সাথে, রেলের তরফে সমস্ত রকম সুবিধা প্রদানের পাশাপাশি রেল কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি।

অবশ্যই পড়ুন: যুবসাথীর পোর্টাল বদলে দিল রাজ্য সরকার, এই ভুল হলে ঢুকবে না টাকা!

বলাই বাহুল্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে অন্যান্য ডিভিশন সহ কামাখ্যা থেকে ডাংতল পর্যন্ত বিস্তৃত অংশে বিশেষ নজর দিয়েছে রেল। যাত্রীবান্ধব রেল পরিষেবা প্রদানে চিরকালই প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় রেল। সে কারণেই উত্তরবঙ্গের সাথে অসমকে সংযোগকারী বিশেষ রেললাইনের আপগ্রেডেশনের কাজে হাত লাগিয়েছে রেলওয়ে। বলে রাখা প্রয়োজন, এই বিশেষ রুট গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি রেল লাইনের অংশ। কম-বেশি সকলেই জানেন, ভারতীয় রেলের এই অংশে যেমন মালগাড়ি চলে, তেমনই চলাচল করে বন্দে ভারত, রাজধানী সহ একাধিক উচ্চ গতির এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now