বিশ্বকাপে ভারতের লজ্জার হারের নেপথ্যে মূল কালপ্রিট টিম ইন্ডিয়ার এই ৭ প্লেয়ার!

Published:

Why India National Cricket Team lost to south africa
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পরাজয় দেখল ভারত (India National Cricket Team)। তাও আবার সেই দলের সামনে যাদের গত বিশ্বকাপের ফাইনালে গুঁড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানের বিরাট ব্যবধানে হারতেই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে ভারতের! সেমিফাইনালে কি আদৌ উঠতে পারবেন সূর্যরা? প্রশ্ন উঠছে নানা মহলে। সেই সাথে সাথে যে প্রশ্নটা উঠছে তা হল, এত শক্তিশালী দল হয়েও কেন দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত? প্রোটিয়াদের কাছে লজ্জার পরাজয়ের পর উঠে আসছে টিম ইন্ডিয়ার 7 প্লেয়ারের নাম। অনেকেই বলছেন, এঁদের ব্যর্থতার কারণেই নাক কাটা গেল ভারতের।

ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট কারা?

প্রথম প্লেয়ার

গতকাল দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন শুরুর দিকে আক্রমণাত্মক বোলিং দিয়ে প্রতিপক্ষকে আটকে দিয়েছিল ভারত। তবে মাঝে ডেভিড মিলারদের রুখতে ব্যর্থ হয়েছিলেন টিম ইন্ডিয়ার স্পিনাররা। সেই তালিকায় প্রথমেই নাম আসে বরুণ চক্রবর্তীর। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার হয়েও গতকাল এক উইকেটের বেশি তুলতে পারেননি তিনি। এদিন প্রতিপক্ষের হাতে একতরফা পেটানি খাওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে চক্রবর্তীকে দিয়ে 4 ওভার বল করানো হয়। মনে করা হচ্ছে, বরুণের ব্যর্থতা ভারতের পরাজয়ের অন্যতম কারণ।

দ্বিতীয় প্লেয়ার

এদিন দক্ষিণ আফ্রিকার সামনে ব্যাট এবং বল কোনও দিক থেকেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বল হাতে খাতা খুলতে তো পারেনইনি, একই সাথে ব্যাট করতে নেমে 11 বলে 11 রান করে আউট হয়েছিলেন তিনি। ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের অভিযোগ, এই প্লেয়ারের ব্যর্থতার জন্যই হারতে হল টিম ইন্ডিয়াকে। তাঁদের বক্তব্য, ওয়াশিংটন যদি একটু টিকে খেলতেন এবং দু একটা উইকেট তুলতে পারতেন তাহলে বোধহয় ম্যাচের ফলাফলটা ভিন্ন হতো।

তৃতীয় প্লেয়ার

রবিবার, দক্ষিণ আফ্রিকার সামনে ডুবেছে টিম ইন্ডিয়া ব্যাটিং বিভাগ। যার শুরুটা হয়েছিল ইশান কিষাণ এর হাত ধরে। অন্যান্য ম্যাচগুলিতে ব্যাট হাতে দাপট দেখালেও গতকাল প্রোটিয়া ব্রিগেডের সামনে শূন্যতে মাঠ ছাড়েন তিনি। অনেকেই মনে করছেন, ইশান যদি কিছুটা টিকে খেলতেন তাহলে বোধহয় প্রয়োজনীয় লক্ষ্য তাড়া করে ফেলতে ভারত। তাছাড়াও ইনিংসের শুরুটা ভালো হলে বাকি প্লেয়াররাও আত্মবিশ্বাস পায়।

চতুর্থ প্লেয়ার

ভারতের পরাজয়ের নেপথ্যে যে নামটা সবচেয়ে বেশি উঠে আসছে তা হল অভিষেক শর্মা। গত ম্যাচগুলিতে শূন্য রানে আউট হলেও এদিন মাত্র 15 রান করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই দাপুটে প্লেয়ারের এমন পারফরমেন্সই টিম ইন্ডিয়াকে ডুবিয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

পঞ্চম প্লেয়ার

দলের কঠিন সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো রুখে দাঁড়াতে পারতেন সূর্যকুমার যাদব। অধিনায়কের উপর সেই ভরসা ছিল বাকিদের। তবে এদিন অন্যান্যদের মতোই একেবারে স্রোতে গা ভাসালেন তিনিও। 22 বলে খেলে 18 এর বেশি করতে পারেননি সূর্য। টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যর্থতা ভারতীয় দলের পরাজয়ের অন্যতম প্রধান কারণ।

ষষ্ঠ প্লেয়ার

গতকালও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিলক বর্মা। সম্প্রতি চোট কাটিয়ে টিম ইন্ডিয়ায় ফিরলেও নির্ভরযোগ্য ইনিংস খেলতে পারছেন না এই প্লেয়ার। বিগত দিন গুলিতে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার যখন বারবার মুখ থুবড়ে পড়ছে সেই সময় কিছুতেই ভরসার কাঁধ হয়ে উঠতে পারেনি তিনি। গতকালও সেই ধারা অব্যাহত থাকে। রবিবার মাত্র 1 রান করেছিলেন তিলক।

অবশ্যই পড়ুন: জিম্বাবুয়ে, ওয়েস্টইন্ডিজকে হারিয়েও সেমিফাইনালে যেতে পারবে না ভারত! বুঝুন অঙ্ক

সপ্তম প্লেয়ার

ভারতীয় দলের সেরা ফিনিশার বলা হয় যাকে, সেই রিঙ্কু সিংও ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজেকে আলাদাভাবে মেলে ধরতে পারেননি। গতকাল দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিং আক্রমণের সামনে খাতাই খুলতে পারেননি তিনি। শূন্য নিয়ে রিঙ্কুর মতো প্লেয়ারের চলে যাওয়া ভারতীয় দলের পরাজয়ের অন্যতম বড় কারণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now