১০ লাখ টাকা পর্যন্ত রিফান্ড করছে SAHARA, পেতে হলে আবেদন করুন এভাবে…

Published:

See the SAHARA Refund Process
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাহারা ইন্ডিয়া প্রকল্পে আবেদন করে রিফান্ড পাননি? ফের নতুন করে আবেদনের সুযোগ পাবেন বিনিয়োগকারী (SAHARA Refund Process)। জানা যাচ্ছে, যাঁরা সাহারাতে টাকা রেখেছিলেন কিন্তু এখনও পর্যন্ত নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাননি তাঁদের জন্য নতুন করে সাহারা রিফান্ড পোর্টালে আবেদনের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সবচেয়ে আনন্দের খবর, নতুন করে যারা আবেদন করবেন তাঁরা একবারে 10 লাখ টাকা পর্যন্ত রিফান্ডের দাবি করতে পারেন। কাজেই, প্রথমবার আবেদন করে যদি কোনও ক্রমে আবেদন বাতিল হয়েও থাকে এবার নতুন করে 10 লাখ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন আপনি। কিন্তু কীভাবে হবে সব?

আবেদনের 45 দিনের মধ্যে পুনরায় আবেদন করা যাবে না

রিপোর্ট অনুযায়ী, সাহারা ইন্ডিয়া স্কিমে বিনিয়োগকারীদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পে জমানো অর্থের রিফান্ডের জন্য আবেদন করেছিলেন তাঁদের মধ্যে অনেকেই 50,000 টাকা পর্যন্ত পেয়েছেন। কিন্তু যাঁরা আবেদন করেছেন তবুও টাকা পাননি তাঁরা আবেদনের 45 দিন পর ফের রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখতে হবে, 45 দিনের আগে আবেদন করা যাবে না। এক্ষেত্রে বলে রাখি, আবেদনের সময় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এমনকি আধার নম্বরের মতো অন্যান্য নথির তথ্যে ভুল হলে চলবে না।

কেন্দ্রীয় সরকারের সাহারা রিফান্ড পোর্টালে এখন যারা রিফান্ডের জন্য আবেদন করবেন তারা একসাথে 10 লাখ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন। সবমিলিয়ে বলাই যায়, প্রথমবার আবেদন করে টাকা না পেলে আবেদনের ভুল ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করে পাওয়া যাবে সাহারা স্কিমে জমানো অর্থ। কিন্তু কীভাবে আবেদন করবেন?

অবশ্যই পড়ুন: বিদ্যুৎ চলে গেলেও ছুটবে দ্রুত গতিতে, নয়া সিস্টেম পেল কলকাতা মেট্রো

এভাবে আবেদন করতে পারবেন আপনি

প্রথমেই বলে রাখি, এতদিন পর্যন্ত সাহারা রিফান্ড পোর্টাল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 50,000 টাকার রিফান্ড দাবি করতে পারছিলেন। তবে এবার সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত রিফান্ড দাবি করার ক্ষেত্রে CRCS সাহারা রিফান্ড পোর্টালে ভিজিট করতে হবে। সাহারার অর্থ ডিফান্ড পেতে হলে আবেদন করতে হবে নিচে দেওয়া লিংক থেকে।https://mocresubmit.crcs.gov.in/resubmission/#/home

নিজেদের কষ্টের অর্থ ফিরে পেতে প্রথমে ওই লিঙ্কটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিয়ে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। তাছাড়া আগে থেকে লগইন করা থাকলে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাহারা ইন্ডিয়া পোর্টাল থেকে নিজেদের অর্থ দাবি করা যাবে। বলে রাখি, আবেদন করার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সহায়তার জন্য হেল্প ডেক্স নম্বর 011-20909044 এবং 011-20909045 এ যোগাযোগ করতে পারেন।