প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে যখন সকলেই চিন্তিত, সেই সময় রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিরাট ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের তরফে সোশল মিডিয়ায় চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর সেখানে নাম দেখে চমকে গেলেন সকলে। পশ্চিমবঙ্গের পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের বর্তমান তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী এবং অপর আরেকজন হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। যা নিয়ে রীতিমত ছি চিৎকার পরে গেল সমাজমধ্যমে।
প্রার্থী তালিকায় কোয়েল মল্লিক
রিপোর্ট মোতাবেক, বিধানসভা নির্বাচন শুরুর আগেই আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। ওইদিন দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচটি আসনে নির্বাচন হবে। তাই প্রার্থী নিয়ে শোরগোল শুরু হয়েছে। অবশেষে শুক্রবার তৃণমূলের চারজন প্রার্থী কারা হতে চলেছেন জানিয়ে দেওয়া হল। তবে অবাক লেগেছে একজনের নামে, আর তিনি হলেন টলি কুইন কোয়েল মল্লিক। যেখানে সকলেই ভেবে নিয়েছিল তিনি কোনোদিনও রাজনীতিতে প্রবেশ করবে না, সেখানে সরাসরি জোড়াফুলের হয়ে রাজ্যসভার প্রার্থী হয়ে যাবেন তাতেই অবাক। কিন্তু এর পরিণতিতে শুভেচ্ছার বদলে মিলল কটাক্ষ।
তৃণমূলের হাত ধরে রাজনীতিতে কোয়েল
টলিউডের অন্যতম চর্চিত নায়িকা হলেন কোয়েল মল্লিক। তাঁর ২২ বছরের কেরিয়ারে কোনোদিনও তাঁকে নিয়ে কেউ কুমন্তব্য করেনি। কিন্তু সেভাবে কোনও বিতর্ক ছুঁতে পারেনি টলিকুইনকে। না কোনো অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে। এছাড়াও তিনি কাউকে নিয়ে কোনো কটাক্ষও করেনি। এমনকি তিনি যে রাজনৈতিক দলে যোগ দেবেন সেটা নিয়েও কোনো জল্পনা তৈরি হয়নি। কিন্তু রাতারাতি সব পরিবর্তন হয়ে গেল। কোনওদিন রাজনীতির রঙ গায়ে লাগাননি কোয়েল। যদিও তাঁর একাধিক সহকর্মী লোকসভা বা বিধানসভায় নির্বাচনে লড়েছেন, কেউ জয়ী হয়েছেন কেউ আবার হারের মুখও দেখেছেন। আর এবার চর্চায় উঠলেন তিনি।
আরও পড়ুন: বিকাশ ভবনে ফাইলবন্দি শিক্ষকদের ভাগ্য! সুপারিশের পরেও আটকে পদন্নোতি, বেতনবৃদ্ধি
নেটিজেনদের কটাক্ষ
প্রসঙ্গত, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম তৃণমূলের নমিনেশন তালিকায় দেখে চরম হতাশ তাঁর ভক্তরা। কোয়েলকে উল্লেখ করে এক অনুগামী লেখেন, ‘আপনিও বাকিদের মতন পঁচা শামুকে পা দিলেন? যথেষ্ট আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিলো। কিন্তু এখন ঘেন্না লাগছে আপনার নীতি আদর্শ সবটা দেখে। ভালো থাকবেন এই নোংরা জগতে’। আরেকজন লেখেন, ‘যাকে এতদিন ভালো চোখে দেখতাম আজ থেকে তাকে দেখতে পাবো চটি চাটতে…খুবই প্যাথেটিক আমরা’। যদিও সকলেই যে কোয়েলের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করছেন তা নয় অনেকেই আবার শুভেচ্ছাবার্তাও দিয়েছেন অভিনেত্রীকে। তবে এখনও অভিনেত্রীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












