“২০০০-৩০০০ রান করব!” IPL শুরুর আগেই গর্জন বৈভব সূর্যবংশীর

Published:

Vaibhav Sooryavanshi On IPL 2026 performance

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) 35 বলে সেঞ্চুরি করেই সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন বিহারের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 14 বছরের এই কিশোরকে নিয়ে গোটা বছরই মেতে থাকেন ভক্তরা। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে মাঠে নামবেন বৈভব। ইতিমধ্যেই দল রাজস্থান রয়্যালসের হয়ে IPL এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। তবে ক্রিকেট ভক্তদের অনেকেই কৌতুহলী হয়ে উঠেছেন এ বছর বৈভব ব্যাট হাতে কত রান করবেন তা নিয়ে। সেই প্রশ্নের উত্তর অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন 14 বছরের কিশোর।

2026 IPL এ 2000 থেকে 3000 রান করবেন বৈভব?

আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই কমবেশি প্রতিটি দল পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই তালিকার বাইরে নয় রাজস্থান রয়্যালসও। ইতিমধ্যেই দলের হয়ে মাঠে নেমে পড়েছেন বৈভবও। সম্প্রতি রবীন্দ্র জাদেজার সাথে প্র্যাকটিস সেশনের সময় কথা বলতে দেখা যায় বৈভবকে। সেই দৃশ্য বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে বৈভব জানালেন IPL 2026 এ তাঁর ব্যক্তিগত পরিকল্পনা।

সম্প্রতি জাদেজাদের সাথে RR এর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখানেই তাঁকে IPL 2026 এর লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তার উত্তরেই বৈভব সূর্যবংশী একগাল হেসে জানান, “আপনি এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন তবে আমি 2000-3000 রান বলে দেব। আসলে এরকম কেউ আগে থেকে প্ল্যান করে রাখতে পারে না যে এত রান করতে হবে। ধাপে ধাপে এগবো। যা প্রসেস আছে সেটা ফলো করছি। যাদের ট্রফিটা জিততে পারি সেটাই লক্ষ্য। এছাড়া নিজস্ব লক্ষ্য বলতে এই মুহূর্তে কিছু নেই।” এদিন নিজের ব্যক্তিগত রানের লক্ষ্য নিয়ে মুখ না খুললেও বৈভব বুঝিয়ে দিয়েছেন, এ বছর IPL এ ব্যাট হাতে দলকে জেতানোটাই তাঁর বড় লক্ষ্য।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: ফের বেড়ে গেল অটোর LPG-র দাম, ভাড়া নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ

উল্লেখ্য, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এ বছর IPL শুরু হবে 26 মার্চ থেকেই। যদিও পরবর্তীতে পিছিয়েছে সেই তারিখ। এবছর IPL এর উদ্বোধনী ম্যাচ 28 মার্চ। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আসলে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ধাপে ধাপে IPL সূচি প্রকাশ করতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

google button