কম খরচে সৈকত নগরী, বারাসাত থেকে ২০০ টাকার কমে দিঘা, জানুন রুট ও ভাড়া

Published:

Barasat-Digha Bus

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha)…নামটা শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। বাংলার বুকে থাকা এত সুন্দর সমুদ্র সৈকত খুব কমই আছে। তার ওপর আবার গরমের ছুটি পড়তে চলেছে শীঘ্রই। তখন বহু মানুষ কাতারে কাতারে সেখানে পাড়ি জমাবেন বলে মনে করা হচ্ছে। এই দিঘায় আসতে হলে আপনি বাস, ট্রেন, সড়ক পথ ব্যবহার করতে পারেন। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক বাস নিয়ে তথ্য দেব যেটি সম্পর্কে হয়তো আপনি খুব কমই জানেন। আজ যে বাসটি নিয়ে কথা হবে সেটি বারাসাত থেকে ছেড়ে ব্যারাকপুর হয়ে দিঘা (Barasat-Digha Bus) ঢোকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বারাসাত টু দিঘা বাস

আজ কথা হছে WBTC-র বারাসাত – ব্যারাকপুর থেকে দিঘা যাওয়ার সরাসরি বাস পরিষেবা E59B নিয়ে। এই বাসটি কিন্তু একদমই নতুন নয় আবার খুব পুরনোও নয়। WBTC-র ওয়েবসাইট অনুযায়ী, এই বাসটি বারাসাত – নীলগঞ্জ – ব্যারাকপুর – সোদপুর – কামারহাটি – ডানলপ – ধুলাগড় – বাগনান – কোলাঘাট – মেছেদা – নন্দকুমার – কাঁথি – দিঘা যায়।

বাসের টাইমটেবিল ও ভাড়া কী?

এবার আসা যাক বাসের টাইমটেবিল সম্পর্কে। Red Bus, WBTC-র ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, বারাসাত থেকে ভোর ৫:৩০ মিনিটে, ব্যারাকপুর থেকে ৬:৩০টা নাগাদ এবং দিঘা থেকে দুপুর ১২:১০ মিনিটে ছাড়ে। এবার আসা যাক ভাড়া সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট বাসটির বারাসাত থেকে দিঘা যেতে আপনার খরচ পড়বে ১৬৯ টাকা মতো।

আরও পড়ুনঃ বুধ থেকেই বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে ঝড়! আগামীকালের আবহায়া

এদিকে এই বাস নিয়ে অনেক মানুষের মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। একজন লিখেছেন, হ্যাঁ একবার গেছিলাম,দিঘা নেমে প্রতিজ্ঞা করেছিলাম এই বাসে আর কোনোদিন যাবো না,এত ভালো অভিজ্ঞতা ছিল।বাস না ঝরঝরে লোহার কাঠামো বোঝা মুশকিল। আর যা সুন্দর যায়, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে যায়। মানে কেউ বাড়ির জানলা দিয়ে হাত দেখালেও দাঁড়িয়ে যাবে।এত ভর্তি করে লোক তুলবে যে আপনার দম বন্ধ হয়ে আসবে,এত সুন্দর সার্ভিস।। এই বাসে যাওয়ার চেয়ে একটু বেশি টাকা দিয়ে প্রাইভেট বাসে যাওয়া অনেক ভালো।। মনিকাঞ্চন,স্নেমিতা, চেতকের সার্ভিস অনেক ভালো এবং আরামদায়ক। অন্য একজন লিখেছেন, এত দীঘার বাস দেখে মনে হয় রাজ্যের সব থেকে বড় প্রশাসনিক শহর হলো দীঘা। এদিকে প্রয়োজনীয় রুটে বাস নেই।

আবার অন্য একজন লিখেছেন, দীঘা থেকে পচা মাছ আনার বাস। বর্তমানে এই বাসই বলে দিচ্ছে রাজ্যে আর্থিক অনটন ও টাকা তছরুপের ছবি। আরেকজন বলছেন, এটা সরকারি বাস না।খেয়াল রাখবেন।

 

google button