৮ জেলায় মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি, উঠবে ঝড়ও! আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করল বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি কমবে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী দিনে পারদ আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। তবে একেবারেই যে বৃষ্টিহীন থাকবে বাংলা সেটাও কিন্তু নয়। ঝড় বৃষ্টির দাপট আপাতত বাংলায় চলবে বলে খবর। আজ মাসের শুরুতে অর্থাৎ ১ এপ্রিল, বুধবার যেমন বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার (Weather Today) গতিবিধি সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বুধবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা ঝড় বৃষ্টি সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

আলিপুর মৌসম ভবন জানিয়েছে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চল থেকে মণিপুর পর্যন্ত বিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব অসম হয়ে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে একটি সিস্টেম বিস্তৃত রয়েছে। সেইসঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতার প্রবেশের কারণে আপাতত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির ভালো মতো সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কম খরচে সৈকত নগরী, বারাসাত থেকে ২০০ টাকার কমে দিঘা, জানুন রুট ও ভাড়া

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ৪ এপ্রিল অবধি বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। যদিও ৫ এপ্রিল থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

google button