রাশিয়ায় ভেঙে পড়ল সেনার বিমান, মৃত কমপক্ষে ২৯

Published:

Russia Military Plane Crash

সহেলি মিত্র, কলকাতা: কলম্বোর পর এবার রাশিয়াতে ভেঙে পড়ল সেনার বিমান (Russia Military Plane Crash)। ঘটনায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যেই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য-এর সৃষ্টি হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

রাশিয়ায় ভেঙে পড়ল সেনার বিমান

জানা গিয়েছে, ক্রিমিয়ায় একটি রুশ আন-২৬ সামরিক পরিবহন বিমান ভেঙে পড়েছে। এর ফলে ২৯ জনের নিহত হওয়ার খবর মিলিছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, ২৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির খবর পাওয়া যায়নি। এই ঘটনাটি রাশিয়াজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কীভাবে দুর্ঘটনা?

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, বিমানটিতে বাহ্যিক প্রভাবের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যার অর্থ এটি ইউক্রেনের পক্ষ থেকে গুলি করে মাটিতে নামানো হয়নি। দীর্ঘ ২  বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। প্রাণহানি হচ্ছে বহু মানুষের। যাইহোক, প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণ সাগর উপদ্বীপের ওপর দিয়ে  উড্ডয়ন চলাকালীন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে থাকলেও থাকতে পারে।

আরও পড়ুনঃ ৮ জেলায় মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি, উঠবে ঝড়ও! আজকের আবহাওয়া

আন-২৬ ছিল একটি দুই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান, যা ৪০ জন সেনা বহন করতে সক্ষম ছিল। এটি প্যারাট্রুপারদের অবতরণ এবং উদ্ধারকাজ করার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কমিশন পাঠানো হয়েছে। বিমানটিতে কোনো বাহ্যিক প্রভাবের চিহ্ন পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির আঘাতের মতো কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল না।

google button