সাতসকালেই খাস কলকাতায় ED অভিযান, নজরে প্রভাবশালী

Published:

ED Raids

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে কলকাতায় ফের ED-র (Enforcement Directorate) অভিযান। আজ, বুধবার সাতসকালে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি (ED Raids) শুরু হয়। এছাড়াও কলকাতার বিভিন্ন সংস্থাতেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু তাই নয় কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে সান এন্টারপ্রাইজের অফিসে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

সাতসকালে ফের ED অভিযান

ED-র তরফে জানানো হয়েছে, কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি FIR দায়ের হয়েছে। যার মধ্যে তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই চার থেকে পাঁচটি FIR-এর ভিত্তিতে তদন্ত চালাচ্ছিলেন ইডি আধিকারিকেরা। এরপর আজ, বুধবার সাতসকালে এই অভিযান শুরু হয়েছে। এ ছাড়াও, আর্থিক তছরুপের মামলায় বালিগঞ্জের ‘সান এন্টারপ্রাইস’ নামে এক সংস্থার অফিসেও অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। জানা গিয়েছে এদিন সোনা পাপ্পুর বাড়ির গেটে ভিতর থেকে তালা দেওয়া ছিল। অনেকবার বেল বাজানোর পরও কেউ গেট না খোলায় প্রায় ৩০ মিনিট তাঁদের নাকি বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল।

দেবাশিস কুমারের ঘনিষ্ঠ সোনা পাপ্পু

অভিযোগ উঠে আসছে যে কসবা, বালিগঞ্জ এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আবার বিশেষ সূত্রে খবর ইডি আধিকারিকেরা নাকি বিভিন্ন নির্মাণসংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন এবং পরে সেগুলি নাকি পৌঁছে যেত ‘প্রভাবশালী’দের কাছে। কিছু দিন আগে রবীন্দ্র সরোবরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাতে সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু এখনও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। এদিকে তদন্তের মাধ্যমে জানা গিয়েছে যে সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বেশ ঘনিষ্ঠ। ঘটনাচক্রে ভোটের আগে সেও ED-র মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় ভেঙে পড়ল সেনার বিমান, মৃত কমপক্ষে ২৯

গত সোমবার কলকাতার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন রাসবিহারী কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। জমি দখলের একটি মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। আসলে কয়েকদিন আগে ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি হয়েছিল, আর তখনই নাম উঠে আসে বিদায়ী তৃণমূল বিধায়কের নাম। তথ্যে এও জানা গিয়েছিল যে রাসবিহারীতেও নানা বেআইনি নির্মাণ হয়েছে। আর সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পরই এই তলব করেছে। যদিও তাঁর স্পষ্ট দাবি এই তলবে তাঁর এলাকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

google button