সৌভিক মুখার্জী, কলকাতা: ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার একাধিক জনপ্রিয় স্কলারশিপ চালু করে রেখেছে। ঠিক তেমনই সমাজসেবী সংস্থা কাইন্ড সার্কেল একটি স্কলারশিপ (Kind Circle Scholarship) চালাচ্ছে, যেখানে Buddy4Study এর আওতায় প্রতি বছর আর্থিক সহয়তা প্রদান করা হয়ে থাকে। এমনকি এই স্কলারশিপে ৬০০০ টাকা পর্যন্ত সহায়তা মেলে। কিন্তু কারা যোগ্য, কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কাইন্ড সার্কেল স্কলারশিপ সম্পর্কিত তথ্য
দেশের জনপ্রিয় সমাজসেবী সংস্থা কাইন্ড সার্কেল এই স্কলারশিপ দিয়ে থেকে, যার মূল লক্ষ্য হল দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীরা যাতে কোনও রকম বাধা ছাড়াই উচ্চশিক্ষায় পথে এগোতে পারে তার জন্য সহায়তা করা। আর এই সংস্থা প্রতিবছরই ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে এবং এরা Buddy4Study মাধ্যমে স্টাইপেন্ড দেয়।
জানা যাচ্ছে, উচ্চ শিক্ষার সাথে যুক্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চাহিদা এবং পড়াশোনার খরচ বিশ্লেষণ করে স্টাইপেন্ডের পরিমাণ নির্ধারণ করা হয়। যেমনটা খবর, প্রতিবছর ৬০০০ টাকা করে স্টাইপেন্ড মেলে এই স্কলারশিপে।
কী কী যোগ্যতা দরকার?
প্রসঙ্গত, এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তাই অন্যান্য সরকারি স্কলারশিপের পাশাপাশি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তবে আবেদন করার জন্য অবশ্যই তাঁকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আগের ক্লাসে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এমনকি পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। তাহলেই আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
কাইন্ড সার্কেল স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
প্রসঙ্গত, এখানে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট দরকার হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিগত বছরের পরীক্ষার মার্কশীট, নতুন ক্লাসে ভর্তির সার্টিফিকেট, আধার কার্ডের কপি, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং পারিবারিক আয়ের প্রমাণপত্র।
আরও পড়ুন: পড়তেন মোমবাতির আলোয়, ৪ বারে UPSC ক্র্যাক, IAS অংশুমানের কাহিনী অনুপ্রেরণা দেবে
আবেদনের সময়সীমা
এখানে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। আর যদি কোনও রকম সমস্যা হয়ে থাকে, তাহলে info@buddy4study.com ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন।












