বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলারদের চোট নিয়ে জেরবার মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এর মাঝেই আগামী 4 এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন। এমনিতেই শেষের দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে চিন্তায় মোহনবাগান কোচ। কাজেই আসন্ন ম্যাচে জিততেই হবে বাগান ব্রিগেডকে। তবে তার আগে চিন্তা বাড়াচ্ছে দাপুটে ফুটবলার অনিরুদ্ধ থাপার চোট। কয়েকটি সূত্র মারফত খবর, এদিনের ম্যাচে হয়তো অনিরুদ্ধকে পাবে না লাল হলুদের প্রতিবেশী।
অনুশীলনে যোগ দিয়েই মাঠ ছাড়েন থাপা
জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় তুলতে আপ্রাণ চেষ্টা করবে মোহনবাগান। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন সেড়েছেন মোহনবাগানের প্রধান কোচ সের্জিও লোবেরা। তবে দুঃখের বিষয়, আজকের অনুশীলনে যোগ দিলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না থাপা। এদিন লিস্টন কোলাসো থেকে শুরু করে মনবীর সিং এমনকি আপুইয়ারাও জামসেদপুর ম্যাচের আগে অনুশীলনে নিজেদের নিংড়ে দিয়েছিলেন। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিরুদ্ধ থাপাকে নিয়ে যথেষ্ট চিন্তায় বাগান।
এদিন অনুশীলন চলাকালীন সাইডলাইনে দেখা গিয়েছিল থাপাকে। বেশ কিছুক্ষণ ঘাম ঝরালেও আচমকা মাঠ থেকে বেরিয়ে যান তিনি। অনেকেই মনে করছেন, চোট সমস্যা বারবার ভোগাচ্ছে এই খেলোয়াড়কে। হয়তো সে কারণেই জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানকে সঙ্গ দিতে পারবেন না তিনি। এদিন বেশ কিছুক্ষণ ফিজিওর সাথে কথা বলতেও দেখা গিয়েছিল বাগান ফুটবলারকে। কয়টি সূত্র দাবি করছে, মেডিকেল টিম পুরোপুরি অনুমতি না দিলে পরবর্তী ম্যাচে দেখা যাবে না তাঁকে।
অবশ্যই পড়ুন: সোনার চেনের জন্য এক অভিনেত্রীকে গ্রেফতার করালেন শ্রীলঙ্কার ক্রিকেটার!
প্রসঙ্গত, এমনিতেই এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি মোহনবাগানের জাতীয় দলের একাধিক ফুটবলার। তার উপর এদিন অনুশীলনে হালকা চোট পেলেন মেহতাব সিং এবং রবসন রবিনহো। যদিও বাগানের কয়েকটি সূত্র বলছে, চোট খুব একটা গুরুতর নয় এই দুই প্লেয়ারের। কাজেই জামশেদপুরের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে হয়তো সমস্যা হবে না এই দুই বাগানির।












