এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা? বেকার ভাতা ঢোকার দিন জানাল রাজ্য সরকার

Published:

Yuva Sathi Scheme

সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন সমগ্র বাংলাজুড়ে ভোটের প্রস্তুতি চলছে, তখন অন্যদিকে অপেক্ষা বাড়ছে বেকারদের। অনেকের প্রশ্ন, আর কবে ঢুকবে বেকার ভাতার (Bekar Bhata) টাকা? কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ‘যুবসাথী’ প্রকল্পের (Yuva Sathi Scheme) ১৫০০ টাকা? আপনিও কি আবেদন করেছিলেন অথচ টাকা পাননি? চিন্তা নেই, কারণ অবশেষে এই নিয়ে মুখ খুলল নবান্ন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

কবে মিলবে বেকার ভাতার ১৫০০ টাকা?

রাজ্য সরকার তার অন্তর্বর্তী বাজেটে যুব সাথী প্রকল্প ঘোষণা করেছিল। প্রথমে ১৫ আগস্ট তারপর ১ এপ্রিল থেকে নগদ অর্থ প্রদান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অর্থ প্রদান শুরু হয় ৭ই মার্চ থেকে। এর পরে, যেসব আবেদনকারী অর্থ পাননি, তাদের কাছ থেকে একাধিক অভিযোগ সামনে উঠে আসছে। কেউ কেউ টাকা জমার SMS নোটিফিকেশন পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি বলে জানিয়েছেন, আবার অন্যরা পেমেন্ট ফেইল হওয়ার মেসেজও পেয়েছেন। ফলে বিভ্রান্তির শেষ নেই। যদিও এই নিয়ে এবার বড় তথ্য দিল নবান্ন। এপ্রিলে কি টাকা ঢুকবে?

আরও পড়ুনঃ মাসে ৩৫০০ টাকা করে বিনিয়োগে আড়াই লাখ রিটার্ন, দারুণ স্কিম পোস্ট অফিসের

নবান্ন সূত্রে খবর, এপ্রিল মাসের টাকা শীঘ্রই সকলে পেয়ে যাবেন। আগামী ১০ এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ের পর এবার চলতি মাসেই এই  টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে।যোগ্য ব্যক্তিরা প্রতি মাসে ১,৫০০ টাকা বেকার ভাতা পাবেন। বছরে মোট ১৮,০০০ টাকা, এবং এই সুবিধা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত গ্রহণ করা যাবে।যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ টাকা দেওয়া হবে।

বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

এর আগে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, বাংলার যুব সাথী প্রকল্পের অধীনে টাকা বিতরণে দেরি কারণ হলো একই আবেদনপত্র একাধিকবার জমা পড়া। তিনি আশ্বাস দিয়েছেন যে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। “যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের আবেদনপত্র নকল করা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য পরে তাদের ডাকা হবে। সবাই এই টাকা পাবেন,” পুরুলিয়ায় এক জনসভায় এমনটাই জানান তৃণমূল সুপ্রিমো।

google button