পেনশন প্রাপকদের চিন্তা দূর করল নবান্ন

Published:

Nabanna On Pension

সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ চার বছরে বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA মিটিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যত টাকা বকেয়া ছিল তার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই বহু সরকারি কর্মী পেয়ে গিয়েছেন বলে খবর। তবে এবার পালা পেনশনারদের (Pensioner)। তাঁরা কবে টাকা পাবেন? সেই নিয়ে এবার বড়সড় আপডেট দিল নবান্ন (Nabanna On Pension)। আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন পেনশনভোগী হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ডিএ নিয়ে ধোঁয়াশা দূর করল নবান্ন

সূত্রের খবর এখনো অবধি রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত পুরদপ্তর এবং কিছু পেনশনভোগীরা টাকা পাননি। এবার সেই টাকা কিভাবে দ্রুত ভোটের আগে মিটিয়ে দেওয়া যায় সেই নিয়ে বুধবার একটি বৈঠক ডেকেছিল অর্থ দফতর। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই সকল কর্মীদের বকেয়ার টাকা মিটিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে বকেয়া দিয়ে পাবেন পেনশনাররাও। জীবিত থাকলে তার পেনশন অ্যাকাউন্টে সেই বকেয়া ডিএ-র টাকা পাঠানো হবে। যদিও এখানে জানিয়ে রাখি মৃত্যুর পরে ফ্যামিলি পেনশন প্রাপরাও নিজেদের অ্যাকাউন্টেই বকেয়ার অর্থ পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা? বেকার ভাতা ঢোকার দিন জানাল রাজ্য সরকার

তবে কোনও মৃত পেনশনার যাদের ফ্যামিলি পেনশন নেই তাদের উত্তরসূরিরা কিভাবে বকেয়া পেনশন পাবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে ধন্দ ছিল। কিন্তু আর চিন্তা নেই, কারণ নতুন বিজ্ঞপ্তি জারি করে এখন সেই সংশয়ও দূর করে দিল নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে, আগামী ১৮০ দিনে অর্থাৎ ৬ মাসের মধ্যে মৃত সরকারি কর্মীর উত্তরসূরিকে প্রয়োজনীয় নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল-সহ সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হবে। এরপর সব পুঙ্খানুপুঙ্খ যাচাই করে টাকা রিলিজ করা হবে।

সময়সীমা ৬ মাস

সরকারি সূত্রে খবর, আগামী ৬ মাসের মধ্যে পেনশনাররা বকেয়া পেয়ে যাবেন। তবে উত্তরসূরিদের বকেয়া টাকা পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। সরকার সাফ জানিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের হিসেব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। উল্লেখ্য, পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার, ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯, চার বছরের বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। বাকি বছরের টাকা কবে কীভাবে মেটানো হবে সরকার সে বিষয়ে এখনও অবধি খোলসা করেনি।

google button