রাজ্যসভায় অন্য নামে শপথ পাঠ কোয়েলের! কারণ কী?

Published:

Koel Mallick

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আবহে গতমাসে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভার (Rajya Sabha) আসনের ভোট ছিল৷ আর সেই নির্বাচনে সংখ্যাতত্ত্বের বিচারে তৃণমূলের চারজন ও বিজেপির একজনের নির্বাচিত হওয়ার কথা ছিল৷ তৃণমূল বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারকে প্রার্থী করে অন্যদিকে বিজেপিও রাহুল সিনহাকে প্রার্থী করে৷ পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান৷ গতকাল ছিল শপথপাঠ অনুষ্ঠান। এদিকে রাজ্যসভায় শপথ নিতে গিয়ে নিজের ‘অন্য নাম’ বললেন কোয়েল মল্লিক (Koel Mallick)! আর তাই নিয়ে শুরু হল তুমুল আলোচনা।

শপথ গ্রহণ করলেন কোয়েল মল্লিক

সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার, রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন কোয়েলের এই নতুন রাজনৈতিক জীবনে। সাদা শাড়ি লাল পাড়, খোলা চুলে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। কিন্তু শপথ বাক্য পাঠ করার সময় দেখা গেল তিনি অন্য নামে নিজেকে সম্বোধন করেছেন। আর তাই নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেল নেটজেনদের মনে।

উচ্চারণ করলেন নিজের অন্য নাম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই শপথ বাক্যের অনুষ্ঠানে দেখা যাচ্ছে, বাংলায় শপথবাক্য পাঠ করার সময় অভিনেত্রী কোয়েল মল্লিক নিজের নাম কোয়েল না বলে, রুক্মিণী মল্লিক জানান। এদিকে গোটা ইন্ডাস্ট্রি এবং অনুগামীরা তাঁকে কোয়েল নামেই চেনে, তাহলে তিনি রাজ্যসভায় নিজের নাম কেন রুক্মিণী বললেন? অনেকে ভাবছেন হয়ত ভুল নাম উচ্চারণ করেছেন। তবে না এটাই আসলে কোয়েল মল্লিকের নাম। একবার এক ইন্টারভিউতে এই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে শুধু তিনি কোয়েল মল্লিক হিসেবে পরিচিত কিন্তু অন্যান্য নথিতে তাঁর নাম রুক্মিণী লেখা।

নেপথ্যে কারণ কী?

কয়েককাল আগে, কোয়েল মল্লিক এক ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তিনি যখন প্রথম পরিচালক হরনাথ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে যান, সেই সময়ে পরিচালক তাঁর নাম দেওয়ার সময় কোয়েল নামটি পছন্দ করেন। যদিও কোয়েল নামটি আসলে অভিনেত্রীর বাড়ির ডাক নাম। এদিকে হরনাথ চক্রবর্তী কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের পারিবারিক বন্ধু হওয়ায় সেও কোয়েলকে চিনতেন সেই নামেই। এদিকে রুক্মিণী নামই যে তাঁর যাবতীয় নথিতে রয়েছে তা জানতেন না হরনাথ চক্রবর্তী। তবে ইন্ডাস্ট্রিতে যেহেতু শুরুতেই কোয়েল নামটি বেশ জনপ্রিয়তা পেয়েছে তাই এই নামটিই রাখা হয়েছিল।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেছে রেশন কার্ড? ঘরে বসেই ৫ মিনিটে করুন সক্রিয়, রইল সহজ প্রসেস

প্রসঙ্গত, সোমবার তৃণমূল কংগ্রেস থেকে জয়ী কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও বাবুল সুপ্রিয় এই চারজন রাজ্যসভায় শপথ নিয়েছিলেন৷ তৃণমূলের চারজন সাংসদের মধ্যে তিনজন রাজনীতিতে একেবারে নতুন৷ কোয়েল মল্লিক এসেছেন অভিনয় জগত থেকে৷ রাজীব কুমার অবসরপ্রাপ্ত আইপিএস৷ অন্যদিকে মেনকা গুরুস্বামী আইনি জগত থেকে তিনি সংসদের উচ্চকক্ষে প্রবেশ করলেন৷ তবে তিনি শপথ নেওয়ার পর অন্য একটি নজির তৈরি হল দেশের সংসদীয় রাজনীতির জগতে৷ কারণ, তিনিই হলেন সর্বপ্রথম সমকামী সাংসদ৷

google button