খেল দেখাবে এল নিনো! এবার পশ্চিমবঙ্গ বর্ষা নিয়ে খারাপ খবর

Published:

El Niño wet season

সহেলি মিত্র, কলকাতা: একদিকের যখন অকাল বৃষ্টিতে নাকাল বাংলা, তখন দেশের বর্ষার (Wet Season) পরিস্থিতি নিয়ে সামনে এল বড় আপডেট। এ বছর কেমন বৃষ্টি হবে, বেশি না কম? তা নিয়ে বিরাট পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আসলে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেটের একটি পূর্বাভাস উদ্বেগ সৃষ্টি করেছে। স্কাইমেট ওয়েদার ২০২৬ সালের বর্ষার জন্য একটি সতর্কতামূলক পূর্বাভাস জারি করেছে। বলা হয়েছে, এ বছর দেশের স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টিপাত হবে। বাড়বে গরম।

দেশের বর্ষা নিয়ে খারাপ খবর শোনাল হাওয়া অফিস

হাওয়া অফিস জানিয়েছে, এ বছর দেশে কম বৃষ্টিপাতের কারণে ব্যাপক প্রভাব পড়বে চাষের ওপর। জায়গায় জায়গায় খরার পরিস্থিতি দেখা দিতে পারে। এ বছর দেশের মোট বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের (এলপিএ) মাত্র ৯৬ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। এর মানে হলো, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৮১৬ মিমি হতে পারে, যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮৬৮.৬ মিমি। এতে দেশের অনেক এলাকায় খরার আশঙ্কা বেড়ে যাবে।

স্কাইমেট ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের পরিমাণ নিম্ন বৃষ্টিপাত সীমার (এলপিএ) ৯০-৯৫ শতাংশের মধ্যে থাকার ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, বৃষ্টিপাতের পরিমাণ ৯০ শতাংশের নিচে নেমে যাওয়ার ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে, যা খরা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ২০ শতাংশ, যেখানে গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বা অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত শূন্য।

ধেয়ে আসছে এল নিনো

এই পূর্বাভাসের প্রধান কারণ হলো এল নিনোর (El Niño) প্রত্যাবর্তন। দেড় বছর ধরে এল নিনোর প্রভাব থাকার পর প্রশান্ত মহাসাগর এখন ENSO-নিরপেক্ষ অবস্থার দিকে এগোচ্ছে, কিন্তু এল নিনো শীঘ্রই সক্রিয় হতে চলেছে।  স্কাইমেটের যতীন সিং বলেছেন, “নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে মহাসাগর-বায়ুমণ্ডল সংযোগ ইতিমধ্যেই শক্তিশালী হয়েছে। বর্ষার প্রাথমিক পর্যায়ে এল নিনো দেখা দেবে এবং শরৎকালে এটি আরও শক্তিশালী হবে। এর ফলে বর্ষা দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে মৌসুমের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত হবে অনিয়মিত ও এলোমেলোভাবে।”

আরও পড়ুনঃ সন্ধ্যেয় বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)-ও একই ধরনের পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে । এপ্রিলের শুরুতে, IMD জানিয়েছিল যে বর্তমানে ENSO-নিরপেক্ষ পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু জুনের পর এল নিনোর প্রভাব শেষ বৌয়ার সম্ভাবনা বাড়ছে। IMD-র প্রথম আনুষ্ঠানিক পূর্বাভাস ১৫ই এপ্রিলের আগে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

google button