উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? স্পষ্ট ইঙ্গিত সংসদের

Published:

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই স্বাভাবিকভাবেই তুমুল ব্যস্ততা দেখা দিচ্ছে জেলায় জেলায়। এদিকে পড়ুয়াদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়েও উঠছে প্রশ্ন। নির্বাচনের আগেই উচ্চমাধ্যমিকের (WBCHSE) ফল প্রকাশ হবে কিনা তা নিয়ে সংশয় চলছে সকলের মনে। তবে নির্বাচনের আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ যে কোনোভাবেই সম্ভব নয়, তেমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানিয়ে দেওয়া হল এক গুরুত্বপূর্ণ আপডেট।

কবে বেরোবে উচ্চমাধ্যমিকের ফলাফল?

প্রতিবার সংসদের নিয়ম অনুযায়ী, আগে মাধ্যমিকের ফল প্রকাশ ঘোষিত হয়ে থাকে। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে আসে। এবারেও তার অন্যথা হবে না। সংসদের অনুমান মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই রেজাল্ট বেরোনোর চিন্তাভাবনা রেখেছে সংসদ। মে মাসের ৭ অথবা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। এবং তার দু থেকে তিন দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে। তাই সেই কারণেই স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মধ্যে চিন্তার ছায়া দেখা দিয়েছে।

উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে

উল্লেখ্য, চলতি বছর থেকেই উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। আর তার অন্যতম কারণ হল সেমিস্টার পদ্ধতি। তাই এই নতুন নিয়মে শিক্ষাবর্ষে দুবার পরীক্ষার ফল প্রকাশ করা হবে। যার ফলে পড়ুয়াদের ওপর থেকে বার্ষিক পরীক্ষার চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আসলে নির্বাচনী প্রক্রিয়ায় বহু শিক্ষক এবং সরকারি আধিকারিক যুক্ত থাকায় উত্তরপত্র মূল্যায়নে নানা সমস্যা দেখা দিচ্ছে। ফলে ফলাফল প্রকাশের দিন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে আশা করা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বেরোবে ফলাফল।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে? বড় আপডেট দিল পর্ষদ

প্রসঙ্গত, সংসদের তরফে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ফল প্রকাশ যাতে আরও সহজ ও দ্রুত হয় তার চেষ্টা চলছে। একইসঙ্গে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়ে, তার জন্য সহায়তা কেন্দ্র ও হেল্পলাইন ব্যবস্থাও সক্রিয় রাখা হবে বলে জানানো হয়েছে।