আধার কার্ডে নাম-ঠিকানা, মোবাইল নম্বর চেঞ্জ করুন ঘরে বসে! পদ্ধতি জানাল UIDAI

Published:

Aadhaar Card

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) ভারতীয়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ নথি তা আজকের দিনে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সেই আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে এখন থেকে আর আধার সেবা কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হবে না আমজনতাকে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং UIDAI এর তৎপরতায় আধারের যাবতীয় কার্যক্রম এখন বাড়িতে বসেই সেরে নিতে পারবেন নাগরিকরা। বিশেষ করে আধার কার্ডের আপডেট এখন ঘরে বসেই করা যাবে কয়েক মিনিটেই।

কীভাবে আধার কার্ডে নিজের নাম, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করবেন?

UIDAI-র সিদ্ধান্তে এবার থেকে ঘরে বসেই একজন ব্যক্তি নিজের আধার কার্ডের তথ্য আপডেট করে নিতে পারবেন। এর জন্য আলাদা করে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না। নিজের মোবাইল ফোন থেকে আধার কার্ড আপডেট করাতে হলে প্রথমেই প্লে স্টোর থেকে এম আধার অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর লগইন করুন। এ জন্য প্রয়োজন হবে আপনার আধার নম্বর এবং মোবাইলে আসা ওটিপি।

প্রথমেই আসা যাক আধার কার্ডে নাম পরিবর্তন নিয়ে। কারও আধার কার্ডে যদি নামের বানানে ভুল থাকে সে ক্ষেত্রে ওই অ্যাপ থেকেই আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে Name অপশনটি বেছে নিতে হবে। এরপর সামনে আসা বক্সে নিজের আসল নাম সঠিক বানান সহ লেখার পাশাপাশি প্রয়োজনীয় যাবতীয় নথি জমা করুন। সবশেষে আপডেট ফি জমা দিয়ে দিলেই কিছুদিনের মধ্যেই সংশোধন হয়ে যাবে আপনার নাম।

এবার আসা যাক মোবাইল নম্বর আপডেটের বিষয়ে। অনলাইনে ঘরে বসে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে ফেস স্ক্যান বা ওটিপি ব্যবহার করেই সেটি করতে পারবেন আপনি। এর জন্য আধার অ্যাপ বা UIDAI এর পোর্টালে গিয়ে এখান থেকে আপডেট মোবাইল নম্বর অপশন বেছে নিয়ে নিজের পুরনো মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে অথবা ফেস স্ক্যান করে নতুন মোবাইল নম্বর বসিয়ে নম্বর আপডেট করে নিতে পারবেন। যদিও এর জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হবে আপনাকে।

অবশ্যই পড়ুন: ছিলেন পঞ্জাব কিংসে, আচমকাই মৃত্যু বিরাট কোহলির বন্ধুর

এছাড়া আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা পরিবর্তন করতে হলে অ্যাপ থেকে আপডেট অ্যাড্রেস অনলাইন অপশনে ক্লিক করুন। এরপর ঠিকানার প্রমাণ হিসেবে বৈধ নথি যেমন বিদ্যুতের বিল, ভাড়ার চুক্তিপত্র, বাড়ির দলিলের মতো নথিগুলির স্ক্যান কপি জমা দিন। পরবর্তীতে যাবতীয় তথ্য পূরণ করে ফি কাজ হয়ে যাবে। পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন আধার অ্যাপ থেকেই।

আরওAadhaarUIDAI