না উল্লেখ করলেই নয়, গত ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বাংলায়। তবে কোন কেন্দ্র এগিয়ে থাকবে, ট্রেন্ড কোনদিকে যাবে, কে পিছিয়ে থাকবে সবকিছুই আপডেট মিলবে আমাদের ইন্ডিয়া হুড পোর্টালে। কোথায় বিজেপির ঘাঁটি শক্ত আবার কোথায় শাসকদলের ঘাঁটি, সবকিছুই পাবেন আমাদের পোর্টালে। এমনকি দিনশেষে কোন দলের ঝুলিতে বেশি আসন গেল, তার আপডেট মিলবে এখানে। তাই গণনা সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের indiahood পোর্টালে।
Live Updates

06:18 PM
ব্যারাকপুরে জয় বিজেপির
ব্যারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তীকে হারিয়ে জয়লাভ করল বিজেপির কৌস্তব বাগচি।

04:29 PM
এগিয়ে বিজেপি
সামগ্রিকভাবে বিজেপি ১৯৯ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে মাত্র ৮৮ আসন।

03:34 PM
আসানসোল পশ্চিমে জয়ী অগ্নিমিত্রা
আসানসোল পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ করলেব অগ্নিমিত্রা পাল

12:22 PM
দিনহাটায় সংঘর্ষ
দিনহাটায় তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। লাঠিচার্জ করতে বাধ্য কেন্দ্রীয় বাহিনী।

11:59 AM
রাজারহাট গোপালপুরে এগিয়ে বিজেপি
রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি ১৫৮২ ভোটে এগিয়ে

11:43 AM
ভবানীপুরে এগিয়ে মমতা
চতুর্থ রাউন্ড শেষে ভবানীপুরে ৮৪৬২ ভোটে এগিয়ে গেলেন মমতা ব্যানার্জি। পিছিয়ে পড়লেন শুভেন্দু অধিকারী।

11:42 AM
ভাঙড়ে এগিয়ে শওকত মোল্লা
নওশাদ সিদ্দিকিকে পিছনে ফেলে ৭৩৭৬ ভোটে এগিয়ে গেলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

11:22 AM
পূর্ব মেদিনীপুরে সব বিজেপি
পূর্ব মেদিনীপুরে গেরুয়া ঝড়! সব আসনেই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা

11:15 AM
এগিয়ে ফিরহাদ
কলকাতা বন্দরে ১৮৩০৬ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম

11:01 AM
ব্যারাকপুরে এগিয়ে বিজেপি
ব্যারাকপুরে ১৩০০ ভোটে এগিয়ে বিজেপি-র কৌস্তভ বাগচি, পিছিয়ে তৃণমূলের রাজ চক্রবর্তী

10:49 AM
এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে একলাফে ৭ হাজার ৬৯৮ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন পবিত্র কর।

10:46 AM
বেলেঘাটায় এগিয়ে তৃণমূল
বেলেঘাটায় ১০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ

10:38 AM
এগিয়ে গেলেন শুভেন্দু
ভবানীপুর কেন্দ্রে আবারও মমতাকে পিছনে ফেলে শুভেন্দু অধিকারী ১৫৫৮ ভোটে এগিয়ে গেলেন।

10:33 AM
টালিগঞ্জে পিছিয়ে তৃণমূল
টালিগঞ্জে পিছিয়ে পড়ল তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। অন্যদিকে এগিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। কলকাতা বন্দরে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

10:23 AM
এগিয়ে মমতা
ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

10:17 AM
এগিয়ে হুমায়ুন
মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে ৬৩২২ ভোটে এগিয়ে হুমায়ুন কবীর

10:14 AM
পিছিয়ে অধীর রঞ্জন
বহরমপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী

10:05 AM
ব্যারাকপুরে এগিয়ে রাজ চক্রবর্তী
ব্যারাকপুরে কৌস্তব বাগচিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূলের প্রার্থী তথা প্রযোজক রাজ চক্রবর্তী।

10:03 AM
এগিয়ে গেলেন মমতা
৬০০০ এর বেশি ভোটে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে গেলেন মমতা ব্যানার্জি।

09:59 AM
এগিয়ে সোমা ঠাকুর
ননদ মধুপর্ণা ঠাকুরকে পিছনে ফেলে ২০০০ ভোটে এগিয়ে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর।

09:52 AM
এগিয়ে দিলীপ ঘোষ
এগিয়ে রয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পিছিয়ে পড়েছে তৃণমূল।

09:43 AM
কলকাতায় এগিয়ে বিজেপি
কলকাতার ১১টি আসনের মধ্যে মোট ৪টি আসনে এগিয়ে তৃণমূল। আর ৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

09:39 AM
এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল এখন ৬০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। বালুরঘাটেও কংগ্রেস পিছিয়ে। এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পিছিয়ে পড়েছেন।

09:33 AM
বরানগরে পিছিয়ে সায়ন্তিকা
বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। পাশাপাশি মানিকতলায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে এগিয়ে রয়েছে। বেলেঘাটাতে কুনাল ঘোষও এগিয়ে।

09:30 AM
কামারহাটিতে পিছিয়ে তৃণমূল
কামারহাটিতে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি।

09:24 AM
পিছিয়ে পড়লেন মমতা
পোস্টাল ব্যালট গণনার প্রথম পর্বে ভবানীপুরে মমতা ব্যানার্জি এগিয়ে থাকলেও শেষের দিকে পিছিয়ে পড়লেন। এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

09:06 AM
এগিয়ে হুমায়ুন কবীর
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী নওদা এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর

09:04 AM
ভাঙরে এগিয়ে শওকত
ভাঙ্গরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা। পিছিয়ে পড়েছেন আইএসএফ-র প্রার্থী নওশাদ সিদ্দিকী।

09:02 AM
পানিহাটিতে এগিয়ে অভয়ার মা
পালিয়েটিতে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ও সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত।

09:00 AM
নন্দীগ্রামে গেরুয়া ঝড়
এবার নন্দীগ্রামে শুধু গেরুয়া আর গেরুয়া। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ছয়টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

08:59 AM
উত্তরবঙ্গে এগিয়ে বিজেপি
প্রাথমিক ট্রেন্ড বলছে দার্জিলিং এর ৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর জলপাইগুড়ির ৭টির ৭ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

08:55 AM
পুরুলিয়ায় এগিয়ে তৃণমূল
প্রাথমিক ট্রেন্ড বলছে, পুরুলিয়ায় ১০টি আসনের মধ্যে ৬ টিতে এগিয়ে তৃণমূল এবং ৪ টিতে বিজেপি। অন্যদিকে পশ্চিম বর্ধমানে ৯টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ৪ টিতে এবং বিজেপি এগিয়ে ৫ টিতে। আলিপুরদুয়ারে তৃণমূলে গিয়ে ১টি আসনে এবং বিজেপি এগিয়ে ৪টি আসনে।

08:50 AM
হাওড়ায় এগিয়ে বিজেপি
হাওড়ার মোট ১৬ টি আসনের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে ১০ টিতে এগিয়ে রয়েছে বিজেপি, এবং ৬ টিতে তৃণমূল।

08:45 AM
এগিয়ে রয়েছে বিজেপি
২৯৩ আসনের মধ্যে ২১৭ আসনের প্রাথমিক ট্রেন্ড এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে। সেখানে ১০৫ আসনে এগিয়ে তৃণমূল, ১০৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

08:44 AM
ভবানীপুর এগিয়ে মমতা
হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে এগিয়ে মমতা ব্যানার্জি। অন্যদিকে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

08:41 AM
পূর্ব বর্ধমানে এগিয়ে তৃণমূল
পূর্ব বর্ধমানের ১৬ আসনের মধ্যে ৫ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি, সিপিএম ও বাকিরা এখনও শূন্য।

08:36 AM
শুরু হল কাউন্টিং
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৮টা থেকেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা।