Microsoft-র সাথে সম্পর্ক ছিন্ন হল বিল গেটসের! শেষ শেয়ারটুকুও বিক্রি করলেন ধনকুবের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের (Microsoft) সাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের 25 বছরের দীর্ঘ আর্থিক সম্পর্কের অবসান ঘটল। জানা যাচ্ছে, বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস (Bill Gates) এবং তাঁর স্ত্রীয়ের সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন 2026 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মাইক্রোসফটের শেষ 77 লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে। আর সেটাই এই মুহূর্তে গোটা বিশ্বে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর সবচেয়ে বড় কারণ, এতদিন বিল গেটসের এই সংস্থাই ছিল মাইক্রোসফটের সর্ববৃহৎ শেয়ার হোল্ডার।

কত টাকার শেয়ার বিক্রি করলেন বিল গেটস?

জানা যাচ্ছে, বিল গেটস এবং তাঁর স্ত্রীয়ের সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মাইক্রোসফটের শেষ 77 লাখ শেয়ার বিক্রি করে 3.2 বিলিয়ন ডলার হাতে পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। এখানে বলে রাখা প্রয়োজন, 1975 সাল নাগাদ বিল গেটস পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে সংস্থাটি গোটা বিশ্ব বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করে। এদিকে বিল নিজের দাতব্যের কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে পরবর্তীতে তিনি মাইক্রোসফটে তাঁর একটা বড় অংশ দান করে দেন।

কমবেশি প্রত্যেকেই জানেন, বছরের পর বছর ধরে বিল গেটসের ফাউন্ডেশন এর বিপুল পরিমাণ বিনিয়োগই ছিল মাইক্রোসফটের অন্যতম প্রধান শক্তি। তাছাড়াও এই সংস্থায় শেয়ার ছিল বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটেরও। একটা সময় এসে মাইক্রোসফটের বিলের সংস্থার বা ফাউন্ডেশনের মোট শেয়ারের পরিমাণ নেমে দাঁড়ায় 27 শতাংশে। বিগত দিনগুলিতে বিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটে নিজের অবদান ক্রমশ কমিয়ে এনেছেন।

অবশ্যই পড়ুন: ২১ হাজারেরও বেশি শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ হবে, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2025 সালের তৃতীয় ত্রৈমাসিকে বিদেশি ধন কুবের মাইক্রোসফটে তাঁর 65 শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। এবার নতুন বছর অর্থাৎ 2026 এ দাঁড়িয়ে মাইক্রোসফটে নিজের অবশিষ্ট শেয়ারটুকুও বিক্রি করে দিলেন বিল গেটস। এর কারণ নিয়ে বিশেষ কাটাছেঁড়া হলেও বিশেষজ্ঞরা বলছেন, বিল গেটস আগেই ঘোষণা করে দিয়েছিলেন তাঁর ফাউন্ডেশনটি আজীবন চলবে না। বরং 2045 সালের মধ্যেই বিল তাঁর সমস্ত সম্পদ এবং মূলধন দাতব্যের কাজে লাগিয়ে দেবেন। সবচেয়ে বড় কথা, খুব শীঘ্রই সংস্থাটি তাদের 9 বিলিয়ন ডলার দান করার পরিকল্পনা করছে। আর সে কারণেই মাইক্রোসফটে ধরে রাখা অবশিষ্ট শেয়ারটুকু বিক্রি করলেন বিল। এর মধ্যে দিয়ে আদতে বিল গেটসের সাথে আর্থিক সম্পর্ক শেষ হলো প্রযুক্তি জায়ান্ট এর।