নারকেল তেলের বোতল সবসময় নীল রঙের হয় কেন? জানুন আসল কারণ

Published:

Coconut Oil Bottle

সৌভিক মুখার্জী, কলকাতা: আচ্ছা, আপনি কি কখনও নারকেল তেলের বোতলের (Coconut Oil Bottle) দিকে লক্ষ্য করেছেন? ডাবর বলুন বা রিলায়েন্স কিংবা বাজাজ বা প্যারাসুট, যাই হোক না কেন, তাদের বোতলের রং কিন্তু সবসময় নীল বা আকাশি রং এরই হয়ে থাকে। তবে এর কারণ কী? কেন লাল, সবুজ বা অন্য কোনও রঙের বোতলে নারকেল তেল বিক্রি করা হয় না? আসলে এর পেছনে কোনও বৈজ্ঞানিক কারণ বা তেলের সংরক্ষণের ব্যাপার নেই। রয়েছে বহু দশক ধরে চলে আসে প্যারাসুটের ব্র্যান্ডিং এর খেলা। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।

নীল মানেই বিশুদ্ধতা!

আসলে দশকের বা দশক ধরে প্যারাসুট তাদের নারকেল তেলের বিজ্ঞাপন এবং বোতলের ডিজাইনে নীল রংটি নিখুঁতভাবে ব্যবহার করে এসেছে। এমনকি এতটাই নিখুঁতভাবে ব্যবহার করেছে যে ভারতের কোটি কোটি মানুষের অবচেতন মন নীল রংয়ের সাথে নারকেল তেলের যোগসূত্র তৈরি করে ফেলেছে। আর আমাদের মস্তিষ্ক নীল রঙকে দেখলেই মূলত তিনটি বিষয় স্বয়ংক্রিয় অনুভব করে। প্রথমত বিশুদ্ধতা, দ্বিতীয়ত ভরসা আর তৃতীয়ত ঐতিহ্য। প্যারাসুট আসলে শুধুমাত্র নারকেল তেল বিক্রি করে না, বরং তারা সুকৌশলের মাধ্যমে এই পণ্যটির সম্পূর্ণ বাহ্যিক পরিচয় আর ভিজ্যুয়াল আইডেন্টিটিও তৈরি করেছে।

সেই সূত্র ধরেই প্যারাসুটের এই আকাশছোঁয়া জনপ্রিয়তার পর ডাবর বা রিলায়েন্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলি যখন বাজারে নারকেল তেল নিয়ে এসেছিল, তখন তারা বোতলের রং নিয়ে কোনও রকম নতুন পরীক্ষা নিরীক্ষা করতে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, কোনও নতুন রং এর বোতল নিয়ে বাজারে গেলে গ্রাহকদের নতুন করে বোঝাতে হতো যে এটিও নারকেল তেল এবং খাঁটি। কিন্তু নীল রঙের উপর ভরসা রাখার জন্য মানুষের মস্তিষ্ককে তারা অভ্যস্ত করে ফেলেছিল। সেই কারণে অন্যান্য কোম্পানিগুলি শূন্য থেকে ব্র্যান্ড ইমেজ গড়ার দীর্ঘ ও ব্যয়বহুল পথ এড়িয়ে প্যারাসুটের তৈরি করা সেই পুরনো স্মৃতিকেই ব্যবহার করতে শুরু করে।

আরও পড়ুন: ঝরনা, ড্যাম থেকে সবুজ পাহাড়, কলকাতার অদূরেই রয়েছে ছবির মতো সুন্দর স্বর্গীয় জায়গা

তাই আধুনিক শপিংমল বা সুপার মার্কেটে প্রতি মিনিটে হাজার হাজার পণ্যের ভিড়ে একজন ক্রেতার কখনও কখনও নির্দিষ্ট কোনও রঙের দিকেই নজির যায়। আর একে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় স্প্লিট সেকেন্ড ফ্যামিলিয়ারিটি। গ্রাহকরা সুপার মার্কেটের তাকে রাখা বোতলের ব্র্যান্ডের নাম বা লেবেল পড়ার আগেই শুধুমাত্র তার নীল রং দেখেই চিনে নেয় যে এটি নারকেল তেল। আর এটাই কারণ নীল রং ব্যবহার করার।

আরও Coconut Coconut Oil