ফলতায় পুলিশের উপর হামলা পুষ্পা গ্যাংয়ের! কাউকে ছাড় নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: পুলিশের ওপর হামলা পুষ্পা গ্যাং-এর! এবার চরম শাস্তি প্রদানের হুঁশিয়ারি দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে (Jahangir Khan) কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর মাধ্যমে চরম হেনস্থা করার অভিযোগ তুলে বেশ কিছু মুসলিম সম্প্রদায় ফলতায় তীব্র বিক্ষোভ শুরু করেছিল। পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছিল। এবার হামলাকারীদের শাস্তির নিদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অদিকারী। সিসিটিভি ফুটেজ দেখে, সবাইকে খুঁজে বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ফলতায় ব্যাপক বিক্ষোভ

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার, ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে এবং পুলিশের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার মুসলিম সম্প্রদায়ের একাধিক মানুষ। বিকেল থেকেই তাই মল্লিকপুর এলাকায় ব্যাপক পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তাঁর অনুগামীরা। পুলিশের অনুমান তাঁদের টার্গেট ছিল ফলতা থানার সামনে বিক্ষোভ করে ভিড়ের মাঝে জাহাঙ্গির খানকে ছিনিয়ে আনবে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহাঙ্গিরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী. তাড়া খেয়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা। অনেকেই আবার পুকুরে ঝাঁপ দেন। আর এবার সেই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ বুধবার ফলতায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “গতকাল আমি কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখলাম ফলতায় মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারিতকে আক্রমণ করতে গেছিল। এখানে এসপিকে বলে যাচ্ছি, ভিডিওতে যতগুলোকে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের আইনের আওতায় আনতে হবে।” এছাড়াও তিনি আরও বলেন, “ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুণ্ডামি, জঙ্গিপনা, জমিলুট করতে দেব না। যত বড় মাফিয়া, ডন হোক না কেন, সবক শেখাবে রাজ্য সরকার।”

আরও পড়ুন: এত সস্তায় চিকিৎসা! ভারতের হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে অবাক ফরাসি পর্যটক

পুলিশের ওপর আক্রমণের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনওদিন পুলিশ-বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়।” মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যারা হামলা করেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার শীঘ্রই করতে চলেছে। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরের অনুগামীদের ফলতা থানা ঘেরাও করার নেওয়ার পরিকল্পনা ছিল। যার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল থানা চত্বর। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।