সৌভিক মুখার্জী, কলকাতা: ভালো কোনও স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। খুব শীঘ্রই ভিভো তাদের নতুন মডেল Vivo S2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। উন্নত ব্যাটারি থেকে শুরু করে দারুণ প্রসেসর এবং নজরকারা লুকের সমন্বয়ে এই ফোনটি হতে পারে মধ্যবিত্ত বাজেটে অসাধারণ বিকল্প। এমনকি এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।
খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে Vivo S2
জনপ্রিয় এক টিপস্টার সম্প্রতি এই মডেলটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন। সেখান থেকে জানা যাচ্ছে, এই ফোনটিতে একটি 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.83 ইঞ্চির 1.5K কার্ভড ডিসপ্লে থাকবে। এমনকি এই ডিসপ্লে সেই সমস্ত গ্রাহকদের জন্য আকর্ষণীয় যারা সারাক্ষণ ফোনে সিনেমা কিংবা টিভি শো দেখতে পছন্দ করেন। পাশাপাশি গেমিংয়ের জন্য এই ফোনটি হতে পারে দারুণ বিকল্প। ওই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই মডেলটিতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7360 টার্বো চিপসেট। এই প্রসেসর উন্নত পারফরম্যান্স দেবে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
এদিকে এই ফোনটিতে 7050mAh এর একটি বিরাট বড় ব্যাটারি দেওয়া হবে, যা একবার চার্জ দিলে অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, এই ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে এটি 44W সুপারফাস্ট চার্জিং। এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটি হতে পারে আরও ভালো বিকল্প। জানা যাচ্ছে, এই ফোনটির পিছনে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর। অন্যদিকে সেলফি কিংবা ভিডিও কলের জন্য সামনে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই নয়, এই মডেলে পাওয়া যাবে IP68 রেটিং, যা জল কিংবা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।
আরও পড়ুন: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, এবার লিটারে কত বৃদ্ধি?
দাম কত এই মডেলের এবং কবে লঞ্চ হবে?
বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন, এই ফোনটির দাম হতে পারে আনুমানিক 40 হাজার টাকা থেকে 45 হাজার টাকার মধ্যে। ফলে মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই আসতে পারে এই ফোনটি। তবে এক্ষেত্রে জানা গিয়েছে, এর বক্স প্রাইস হবে 66,999 টাকা। অর্থাৎ ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টকে টার্গেট করেই বাজারে আনা হবে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত জানানো হয়নি যে এই ফোনটি কবে লঞ্চ হবে। কিন্তু অনুমান করা যাচ্ছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে মডেলটির উন্মোচন হতে পারে।










