মে থেকেই মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? কোথায় মিলবে ফর্ম?

Published:

Annapurna Bhandar

সহেলি মিত্র, কলকাতাঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার সকলের নজর নতুন সরকারের নতুন স্কিম ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর (Annapurna Bhandar) ওপর। নতুন সরকার গঠন হওয়ার আগেই ঘোষণা করা হয়েছিল যে, এই স্কিমের আওতায় বাংলার মা বোনেদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। যদিও আদৌ এটা সত্যি কিনা সেটা সময়ই বলবে। যাইহোক, এখন সকলের প্রশ্ন, কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম দেওয়া শুরু হবে? টাকাই বা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? চলুন বিশদে জেনে নেবেন।

মে মাস থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

এর আগে প্রাক্তন সরকারের সুপারহিট স্কিম হিসেবে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১৫০০ থেকে ১৭০০ টাকা করে দেওয়া হচ্ছিল মহিলাদের। তবে এখন দীর্ঘ ১৫ বছরের শাসন শেষ হয়ে পালা বদলেছে। বাংলায় গঠিত হয়েছে নতুন সরকার। গেরুয়া শিবির ঘোষণা করেছিল যদি তাঁদের সরকার গঠিত হয় তাহলে বাংলার মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায়। ফলে এখন প্রতিশ্রুতি পূরণের পালা। প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি ৩০০০ টাকা ঢুকতে শুরু করবে সকলের অ্যাকাউন্টে? চিরতরে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার?

বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার?

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়ে কোনওরকমভাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদিও অনেকে আশাবাদী, আজ ১০ মে হয়ে গেলেও টাকা ঢোকেনি। তবে মে মাসে অন্তত সাধারণ শ্রেনির মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা এবং তফশিলি জাতির মহিলাদের অ্যাকাউন্টে ১৭০০ টাকা করে ঢুকবে।

আরও পড়ুনঃ বাড়বে DA! ৪৫ দিনের মধ্যে বকেয়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ দাবি শিক্ষকদের

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পাওয়া যাবে কোথায়?

এদিকে অবশেষে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফলে আশা করা হচ্ছে, বিজেপি সরকারের তরফে ধাপে ধাপে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আরও নানা প্রকল্পের কাজ শুরু করা হবে। শীঘ্রই শুরু হবে ফর্ম বিতরণ। কবে হবে? কোথায় ফর্ম পাওয়া যাবে? সেটা জানার জন্য পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।