সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ মার্চ, শনিবার। ব্রিগেডে মোদীর সভা, LPG উৎপাদন বৃদ্ধি, টোল পাসে দাম বৃদ্ধি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ১ এপ্রিল থেকে বাড়ছে বার্ষিক টোল পাসের দাম
১ এপ্রিল থেকে জাতীয় সড়কের বার্ষিক টোল পাসের দাম বাড়ানো সিদ্ধান্ত নিল এনএইচএআই। নতুন নিয়ম অনুযায়ী, FASTag বার্ষিক পাসের মূল্য এবার ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০৭৫ টাকা করা হবে। আর এই পাস মূলত ব্যক্তিগত বা অবাণিজ্যিক গাড়ির জন্যই। একটি বার্ষিক পাস ব্যবহার করে চালকরা এক বছর কিংবা সর্বোচ্চ ২০০টি টোল প্লাজা অতিক্রম করতে পারবে। নতুন অর্থবছর ২০২৬-২৭ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই নিয়ম কার্যকর হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আংশিকভাবে খুলে দেওয়া হল মুর্শিদাবাদের নতুন ফারাক্কা ব্রিজ
মুর্শিদাবাদে নতুন ফারাক্কা ব্রিজ আংশিকভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। আপাতত একটি অস্থায়ী লেন দিয়েই ছোট গাড়ি এবং বাইক চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। চার লেনের এই নতুন সেতু সম্পূর্ণ চালু হলে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। পাশাপাশি যাতায়াতের সময় অনেক কমে যাবে। পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষ নাগাদ বা মে মাসের শুরুতে সম্পূর্ণ সেতু খুলে যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কলকাতা থেকে ১৮,৬০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মোদীর
কলকাতার ব্রিগেড সভা থেকে পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে পানাগড়-পালসিট ও বারওয়া আড্ডা-পানাগড় ৬ লেন জাতীয় সড়ক, ভেদিয়াতে রেল ওভারব্রিজ, হলদিয়া ডক কমপ্লেক্সের আধুনিকীকরণ আর ইছামতি নদীর উপর সেতু নির্মাণ। পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি এবং কামাখ্যাগুড়ি স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মোদীর সভা ঘিরে গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে উত্তেজনা
কলকাতায় মোদীর সভা ঘিরে উত্তেজনার মাঝে গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল। তৃণমূল দাবি করছে, ব্রিগেডে যাওয়ার পথে বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে। আর এতে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ আহত হয়েছেন। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই আগে হামলা করেছে। আর এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি বাড়ির জানালার কাঁচও ভেঙে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হরমুজ প্রণালী অতিক্রম করল ভারতীয় এলপিজি ভর্তি জাহজ
পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে ভারতের পতাকাবাহী এলপিজি জাহাজ শিবালিক নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করল বলে খবর। MarineTraffic এর তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকেই এলপিজি বোঝাই করে জাহাজটি যাত্রা শুরু করেছিল। জাহাজটির বহন ক্ষমতা আনুমানিক ৫৪ হাজার টন এবং এটি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকাধীন। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা গ্যাস ভারতের একদিনের আমদানির সমাধান হতে পারে। আর এর ফলে এলপিজি সংকট কিছুটা হলেও কমতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভারতে বাড়ানো হল ৩০% এলপিজি উৎপাদন
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া এলপিজি সংকট মোকাবিলা করতে এবার বিরাট পদক্ষেপ নিল ভারত সরকার। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে এলপিজি উৎপাদন প্রায় ৩০% বাড়ানো হয়েছে যাতে গ্যাসের ঘাটতি কমানো যায়। পাশাপাশি শহরে গ্যাস বুকিং এর ব্যবধানে ২১ দিন থেকে ২৫ দিন আর গ্রামাঞ্চলে ২৫ দিন থেকে ৪৫ দিন করে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ করা হচ্ছে। সরকার আরও জানিয়েছে, পিএনজি এবং সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বোরখা পরে দেয়া যাবে না ভোট, আসছে নিয়ম
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সূত্র মারফৎ খবর, বোরখা পরা মহিলাদের ভোটের ক্ষেত্রে বিহার মডেল অনুসরণ করা হতে পারে। অর্থাৎ, আলাদা কাউন্টারে গিয়েই পরিচয়পত্র দেখিয়ে মুখের পর্দা খুলে পরিচয় যাচাইয়ের পর তাদেরকে ভোট দিতে দেওয়া হবে। পাশাপাশি বিচারাধীন মামলাযুক্ত প্রার্থীদের মনোনয়ন নিয়েও এবার কড়া নজরদারি করা হচ্ছে। এদিকে বয়স্ক আর বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট নেওয়া, নিচতলায় বুথ আর হুইল চেয়ার এবং সহায়তা কেন্দ্র রাখার পরিকল্পনা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) জেট ফুয়েলের দাম বাড়ায় ফুয়েল চার্জ যোগ করল ইন্ডিগো
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে ইন্ডিগো তাদের ফ্লাইটের নতুন ফুয়েল চার্জ যুক্ত করে দিল। ১৪ মার্চ রাত ১২টা থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। যার ফলে টিকিট বুকিং এর সময় যাত্রীদের অতিরিক্ত চার্জ গুনতে হবে। ডোমেস্টিক বা ভারতীয় উপমহাদেশের রুটে ৪২৫ টাকা, মধ্যপ্রাচ্যের রুটে ৯০০ টাকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চিনে ১৮০০ টাকা আর ইউরোপ রুটে ২৩০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। সংস্থা দাবী করছে, জ্বালানির দাম বৃদ্ধির চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ব্রিগেডমুখী বাসে হামলা পশ্চিম মেদিনীপুরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে উত্তেজনার মাঝে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠল। দুষ্কৃতীরা বাসে ইট, পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দিয়েছে এবং এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। কচুয়াবাড়ি থেকে আসা একটি বাসে হামলার অভিযোগ উঠেছে বলে খবর। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকেই। কিন্তু তারা এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় গো ব্যাক মোদী হোডিং দেখা গিয়েছে, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) মথুয়া মেলা উপলক্ষে ১৪ জোড়া স্পেশাল ট্রেন
মথুয়া মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে এবার ১৪ জোড়া বা মোট ২৮টি বিশেষ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল। ১৬ থেকে ২০ মার্চ ২০২৬ পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে। আর এই ট্রেনগুলি ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটে চলাচল করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আপ এবং ডাউনের সমস্ত স্টেশনে ট্রেনগুলি থামবে। মেলায় বিপুল ভিড়ের সম্ভাবনা থাকার কারণে যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই ট্রেন চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












